somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুরানের গল্প: একটা বেবী গাছের গল্প

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুরানেত জানালার পাশে থাকে একটা মা গাছ আর একটা বেবী গাছ। বেবী গাছটা তুরানের বন্ধু আর মা গাছটাকে তুরান ডাকে আন্টি গাছ। তুরান মা গাছ আর বেবী গাছকে অনেক ভালোবাসে। গাছের পাতা ছেড়ে না, ডাল ভাঙ্গে না, গাছ কে ব্যাথা দেয় না, গাছকে পানি খেতে দেয়। মা গাছ আর বেবী গাছও তুরানকে ভালোবাসে।

একদিন তুরান শিশুপার্কের গল্প করছিলো। আগামীকাল শিশুপার্কে বেড়াতে যাবে। বেবী গাছটা শিশুপার্কের গল্প শুনে মা গাছকে বললো, মা মা, আমিও শিশুপার্কে যেতে চাই।

মা গাছটা বললো, গাছের কি পা আছে? গাছ কি রিক্সায় চড়তে পারে? নাহ। তাহলে গাছ কিভাবে শিশু পার্কে যাবে?

শুনে বেবী গাছটার মন খারাপ হয়ে গেল। সে কোন কথাই শুনতে চায় না। বারবার বলতে লাগলো, আমি শিশু পার্কে যেতে চাই।

মা গাছটা তখন বললো, এক কথা বার বার বলতে হয়না বাবা। তাহলেতো তুমি পচা গাছ বেবী হয়ে যাবে।

একথা শুনে বেবী গাছটার কান্না পেয়ে গেল। কোন ভাবেই কান্না থামানো যাচ্ছিলো না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো।

তুরান জানালার কাছে এসে শুনতে পেল কে যেন কাঁদছে। তুরান জিজ্ঞেস করলো, কে কান্না করে রে?

বেবী গাছ বললো, আমি বেবী গাছ।

তুরান বললো, কেন কান্না করছো তুমি?

বেবী গাছ বললো, আমি শিশু পার্কে যেতে চাই। কিন্তু মা বলেছে, গাছ নাকি শিশু পার্কে যেতে পারে না…

বেবীগাছ আবার চোখ মুছতে লাগলো।

তুরান তখন বেবীগাছকে সান্তনা দিয়ে বললো, তুমি মন খারাপ করো না। আমি তোমাকে শিশুপার্কে নিয়ে যাবো। দেখি কী বুদ্ধি বের করা যায়।

বেবীগাছ বললো, সত্যি? আমার অনেক খুশি লাগছে।

তুরানতো বলে ফেললো, কিন্তু কিভাবে নেয়া যায় বেবীগাছ কে?

কী করা যায়, কী করা যায় চিন্তা করতে করতে তুরান একটা বুদ্ধি বের করলো। বেবী গাছকে বললো, তুমি চিন্তা করো না। আম বলেছি তোমাকে নিয়ে যাবো, আমি নিশ্চই তোমাকে নিয়ে যাবো।

একটু পর তুরান বেবী গাছটাকে সুন্দর করে মাটিসহ উঠিয়ে একটা টবে লাগিয়ে দিল। তারপর টবসহ বেবীগাছটাকে নিয়ে রিক্সায় করে শিশুপার্ক রওনা দিল। সারা বিকেল তুরান আর বেবীগাছ অনেক মজা করলো--ট্রেনে চড়লো, ঘোড়ায় চড়লো, হেলিকপ্টারে চড়লো, আরও কত কিছুতে চড়লো।

সন্ধায় বেবীগাছটাকে এনে তুরান আবার তার মায়ের কাছে বুঝিয়ে দিল। দিনটা তুরান আর বেবীগাছ দুজনেরই অনেক ভালো কাটলো।

***
তুরানের বয়স হলো সাড়ে তিন।

সারাদিন যেমন-তেমন, কিন্তু রাতে ঘুমাতে গিয়ে সে বাবার ঘুম হারাম করে ছাড়ে--বাবা, গল্প শোনাও, গল্প শোনাও, গল্প শোনাও। এবং কোন রেডিমেড গল্প হলে চলবে না, কাস্টম মেড হতে হবে। কারণ গল্পের পাত্র-পাত্রী এবং বিষয়বস্তু সে নিজে নির্বাচন করে দেবে। আমি নিশ্চিত করে বলতে পারি, সেই পাত্র-পাত্রীর সাথে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বা উপেন্দ্র কিশোর রায়ের পাত্র-পাত্রীর কোন মিল নেই। যদি কোন মিল খুঁজে পাওয়া যায় তবে তা একান্তই কাকতাল মাত্র। কোনদিন তার পাত্র-পাত্রী হলো একটা মা সিএনজি আর একটা বেবি সিএনজি, কোনদিন বাবা ফ্যান আর বেবী ফ্যান, কোনদিন স্পাইডারম্যান আর ব্যাটম্যান।

গল্পগুলি জমিয়ে রাখছি তুরানের ত্রিশ বছর বয়সের জন্য, কোনদিন যদি তার পুত্রও ঘুমাতে গিয়ে শুনতে চায় একটা মা সাইকেল আর একটা বেবি সাইকেল কিংবা একটা মা টেম্পু আর একটা বেবি টেম্পুর গল্প।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

×