ডুবি মরার জন্যি কি এক গঙ্গা জল প্রয়োজন?
পাড়ার লেবু ডাক্তারের দশমাসি ছেলেটা
ডুবি মলো কলতলায় আধ বালতি জলে।
ডাক্তারের অষ্টাদশী অভাগা বউটার
জেবন গেল দুই নয়নের
নোনা জলে ডুবি।
ডাক্তার তার বয়সী সাইকেলে চেপে
ও পাড়ায় কলে গিয়েছিল,
রোগীর জেবন যায় আর আসে, আসে আর যায়।
ডাক্তারের জন্যি রোগী অপেক্ষা করে ছিল
কিন্তু ছেলেটার তার তর সয়নি।
পাড়ার অসুখ সারে, ডাক্তারের মনের রোগ সারে না।
এক লগি জলে তামাম গ্রাম ডুবি যায়
ডাক্তারের চোখের পাতা ডোবে না,
শুধু তার প্রাণ ডুবি মরে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



