কি বলে শুরু করবো বুঝতে পারছি না,,,,নিজেকে এতটা যোগ্য মনে হয়নি যে আমার জন্য আমার বাবা এতটা খুশি হবে, এতটা গর্ববোধ করবে কখনোই ভাবতে পারিনি আমিও এমন কিছু করতে পারব যার জন্য আমার বাবা রাত ৩টা তেও বলবে, "কিসের ঘুম? আমার তো নামাযের আগে ঘুমই হবে না।" এতদিন মনের অজান্তে শুধু তাকে কষ্টই দিয়ে গেছি,,,কিন্তু জীবনের প্রথম মনের অজান্তে তার মুখে এমন হাসি ফুটিয়েছি যা আগে কোনোদিনই দেখিনি,,,নিশ্চয়ই আল্লাহ্ আমাকে খুব ভালো কোন কাজের এত বড় একটা প্রতিদান দিলেন।
আজকে গত বছরের একাডেমিক রেজাল্টের জন্য আমার নাম ভাইস চ্যান্সেলরস অনার লিস্টে এনলিস্টেড হয়েছে, সেই সাথে সার্টিফিকেট আর ১০০০০ টাকাও দিয়েছে। একাডেমিক রিওয়ার্ড সেরিমোনিতে যদিও আমি পরীক্ষার জন্য যেতে পারিনি কিন্তু বাবা গিয়েছিল, খুব নাকি মজা হয়েছে, সবচেয়ে কষ্ট লেগেছে যখন শুনলাম আমার প্রিয় স্যারও ছিলেন
আল্লাহ্ কে অনেক অনেক অনেক বেশি ধন্যবাদ , জন্মদিনের মাসে অনেক সুন্দর আর অমুল্য একটা অনুভূতি উফার দেওয়ার জন্য।অনেক বেশি ধন্যবাদ আল্লাহ্ কে
যথারীতি এই পোস্ট আমার অভিব্যাক্তি প্রকাশের উদ্দেশ্যেই শুধু লেখা, কাউকে জোর করে পড়াতে না ।কেউ পড়ে বিরক্ত হলে দু:খিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


