অধিকাংশের মত আমারো কার্টুনের হাতে খড়ি হয় টম এন্ড জেরি দিয়ে,,,কিন্তু সেটা খুব বেশি ভালো লাগতো না,,কারন সারাক্ষন ২জনকে দেখে দেখে বোর লাগত,,আর বার বার জেরিই ডমিনেট করতো,,,নতুনত্ব বলে কিছুই পেতাম না
এখনো যদি চোখ বন্ধ করে আমার সবচেয়ে প্রিয় কার্টুনরট কথা মনে করি চোখের সামনে ভেসে উঠে ডেক্সটার'স ল্যাব.,,
এখনো মনে আছে বিকাল ৫.৩০ বাজলেই রিমোট কেড়ে নিয়ে একই এপিসোড কিভাবে ৫০বার গলাধঃকরন করতাম , ডেক্সটারের বড় বোনকে আমার সবচেয়ে পছন্দের ছিল,,তাই একটা সময় সবসময় গোলাপী জুতা আর ২ ঝুটি করে ঘুরতে লাগলাম
এরপরই আসে পাওয়ারপাফ গার্লস,,,
আমার আরেকটা প্রিয় কার্টুন।তিনটা সুপারহিরো বোন কীভাবে সব ভিলেনের সাথে ফাইট করে , কার্টুনের ছলে কত শিক্ষা দিয়ে দেয় ইত্যাদি,, তিনবোনের মধ্যে আমি নিজেকে বাটারকাপ মানে সবুজ জামা পড়া মেয়েটা ভাবতাম কারন যখন প্রথম কার্টুনটা শুরু হয় তখন আমার হেয়ারস্টাইল অনেকটা ওর মতই ছিল আর আমার রাগ এখনো তার মতোই আছে।আজকেও যখন দেখছিলাম আবার ওর সাথে নিজের মিল খুজে পেয়েছি
স্কুবি ডু আমার আরেকটা প্রিয় কার্টুন,,,সবচেয়ে বেশি মজা পেতাম যখন স্কুবি ডু স্কুবি স্ন্যাক্স খেয়ে লাফাতে লাফাতে সব ভয় ভুলে যেত আর ক্রিমিনালকে ধরে ফেলত।স্কুবি ডু নিয়ে তেমন স্মৃতি মনে নেই
এরপর আসি এমন এক কার্টুনের প্রসন্গে যার কাছে আমার মা সারাজীবনের জন্য কৃতঞ্জ থাকবে কারন এই কার্টুনের উছিলায় আমি রাজ্যের শাক খুশিমনে খাওয়া শুরু করলাম।জ্বী একদম ঠিক বুঝতে পেরেছেন
এক স্পিনাচকে পুইশাক থেকে শুরু করে লালাশাক (
এ্যাকশনের কথা যখনএসেই গেল তখন এদের ভুলে গেলে চলে না
আমি রেজার মানে চিকন বিড়ালটাকে এতই নকল করা শুরু করেছিলাম যে চোখে তার মত কালো মাস্ক পরা শুরু করলাম আর টেবিল চেয়ার আর টেলিভিশনের মত একটা খেলনা দিয়ে ওদের প্লেন বানিয়ে চালাতাম ।কি দিন ছিলো
এখন যার কথা বলবো তার কথা বলতে সামান্য ল্জা পাচ্ছি কারন সে আমার ছোট্টবেলার ক্রাশ ছিল :!> যেই ক্রাশ এখনো বহাল তবিয়তে আছে :#> এইজে দেখেন
আরেকটা দেখেন কি কিউট
একে নিয়ে কথা বলতে থাকলে বলতেই থাকবো,,,তাও কিছুটা বলি,,রিচি রিচ হলো খুবই চালাক একটা ছেলে যে খুব স্মার্টলি তার টেকনোলজিকাল ডিভাইস দিয়ে আশে পাশের শত্রুদের মাত দিত, সাথে থাকত তার বান্ধবী গ্লোরিয়া,কুকুর ডলার, আর রোবট আয়রনা যে সবসময় রিচি কে বিপদ থেকে বাচায়।ওদের এ্যডভেন্চারগুলি আমার খুবই পছন্দের ছিল, কারন তখন যেসব টেকনোলজি ঐ কার্টুনে দেখাতো সেগুলির অস্তিত্ব ঐসময় ছিলো না ,,,,
মোটামোটি কার্টুন নেটওয়ার্কের সব প্রিয় কার্টুন নিয়ে লেখা হয়ে গেছে,,কিন্তু আমি মাত্র এই কয়েকটা কার্টুনেই খুশি থাকার মানুষ না,,আরো অনেক কার্টুন আছে,,আজকে আর লিখতে ইচ্ছা হচ্ছে না ২ ঘন্টা ধরে কারেন্ট নেই আর ভালো লাগছে না,,,এরপর ডিজনির প্রিয় কার্টুন নিয়ে লিখবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


