যাক বাড়তি কথা না বড়িয়ে মূল কথায় আসি। এ.বি.সি রেডিওতে প্রতি বুধবার হ্যালো ৮৯২০ নামের একটা প্রোগ্রাম হয়, যেখানে বিভিন্ন মানুষ তার জীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করে যান। আমি সেটার রেগুলার লিসেনার না হলেও, সময় পেলে আর জেগে থাকলে সচরাচর শুনে থাকি। তো গত কালের এপিসোড শুনলাম, সেখানে মর্মান্তিক ঘটনা শুনে প্রচন্ড খারাপ লেগেছে। ক্লাস ফাইভে পড়া একটা মেয়েকে কীভাবে পাগল হয়ে বিয়ে করে, অত:পর নানা ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আসমার শেষ পরিনতি হয় এসিড দগ্ধের জীবন, যেখানে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। নিজের স্বামীর মাধ্যমে তার এই করুন পরিনতি হয়। এখন তিনি তার ছোট একটা মেয়েকে নিয়ে থাকছেন , কাটাচ্ছেন অসহনীয় বেদনাদায়ক জীবন। পুরা ঘটনা শুনিনি, শেষাংশ শুনেছি শুধু এবং সেটাই যথেষ্ঠ ছিলো বিবেককে ক্ষতবিক্ষত করার জন্য। আসমার শেষ কথা এখনো কানে বাজে, "আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসলে আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ভালোভাবে বাচতে পারবো।" রাতে শুনে মন খারাপ হয়েছিলো, কিন্তু সকালে ফেসবুকে যখন আসমার ছবি দেখলাম আমি বাক্যহারা হয়ে গেলাম।
এটি হলো আসমার বর্তমান অবয়ব
আর এটি ছিলো সেই নাবালিকা আসমা, বিয়ের কয়েক মাস পরে
আসমাকে কিভাবে সাহায্য করতে হবে এসব বিস্তাড়িত এই পেজে পাওয়া যাবে
বিস্তারিত
আমি জানি না কেন, কিন্তু সত্যি নিজেকে সামলাতে পারিনি ছবে দেখে, তাই কারো জন্য যদি সম্ভব হয় তাহলে দয়া করে এই অসহায় মানুষটির পাশে প্লিজ দাঁড়াবেন।
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


