সাবাস বাংলাদেশ!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাহবাগ নিয়ে যতবার লেখা পড়ি, চোখ ভিজে যাচ্ছে, আবার না পড়ে থাকতেও পারছি না। সালাম সেই মহান তরুনদের যাদের দৃঢ়তায় আজকে আরেক ৭১ নিজের চোখে দেখতে পারছি। শিবিরের জানোয়ারদের ছড়ানো গুজবের কল্যানে বাসা থেকে সেখানে যাওয়া নিষেধ, এই প্রথাম ছেলে হতএ না পারার জন্য আফসোস হচ্ছে। ছেলে হলে কি আর এসবের তোয়াক্কা করা লাগতো! সকালবেলা চলে যেতাম সেখানে। বাসায় থাকলেও মনটা পড়ে আছে সেই শাহবাগেই।বিস্ময় আর শ্রদ্ধাভরা চোখে দেখছি হাজার হাজার মর্মস্পর্শী ইতিহাস, সাধারন জনতার অসাধারন একাত্মতা আর ক্ষমতার দৃষ্টান্ত দিয়ে কানায় কানায় পূর্ণ আমার দেশের আমার সময়ের চলা প্রজন্ম চত্বরের সেই লাখো মানুষদের, যাদের রক্তে আজো আছে আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের অদম্য চেতনা, যা আমরা পেয়েছি বংশানুক্রমেই। সালাম তোমাদের , সবাইকে সালাম। আমরা যেমন আমাদের সাহসী মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা শুনে বড় হয়েছি , আমাদের পরবর্তী প্রজন্মও তাদের অমর ইতিহাস জানবে আর সেই সাথে আরো জানবে এই প্রজন্ম চত্বরের সেই সব বীর জনতার কথা যাদের দৃঢ়তায় আমাদের দেশের দালাল ( ব্যাবহার না করে পারলাম না ) যুদ্ধাপররাধীদের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত বিচার দিতে সবাইকে বাধ্য হতে হয়েছে।
সাবাশ বাংলাদেশ!!! হ্যাটস অফ টু আওয়ার ইউথ!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন