somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহিঃসৌরজাগতিক গ্রহ

০২ রা জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহিঃসৌরজাগতিক গ্রহ মানে এই সৌরজগতের বাইরের গ্রহ । এ পর্যন্ত মোট ৭১৬ টি বহিঃসৌরজাগতিক গ্রহ আবিষ্কার করা হয়েছে । আমাদের গ্যালাক্সিতে প্রায় ১০ বিলিওন গ্রহ রয়েছে । এর মধ্যে অর্ধেক গ্রহেরই সূর্যের ভরই আমাদের সুর্যের ভর অপেক্ষা কম । প্রথম বহিঃসৌরজাগতিক গ্রহ আবিষ্কার হয় ১৯৯২ সালে । সেটার তারা একটি পালসার এবং সে পালসারের নাম PSR B1257+12 । এই পালসারের চারদিকে কিছু পৃথিবীর ভরের কাছাকাছি গ্রহ প্রদক্ষিণ করে ।
বহিঃসৌরজাগতিক গ্রহ সরাসরি সাধারণ টেলিস্কোপ দিয়ে খুঁজে বের করা খুব কষ্টের । কারণ সে তারার অনেক আলোর মধ্যে ছোট গ্রহ প্রায় পাওয়াই যায় না । তারপরেও ছোট অনুজ্জল তারার সাথে যদি ভারী গ্রহ থাকে তাহলে সে গ্রহ ধরা পড়ে । মাঝারি তারার সাথে কোন গ্রহ থাকলে সে তারার আলো বন্ধ করে তারপর গ্রহ পাওয়া যায় । এছাড়াও আরো বিভিন্ন উপায়ে বহিঃসৌরজাগতিক গ্রহ অনুসন্ধান করে থাকে । এরমধ্যে সরাসরি সাধারণ আলোর টেলিস্কোপ দিয়ে গ্রহ ধরা পড়ে খুব কম ।
এ পর্যন্ত পাওয়া বেশীরভাগ বহিঃসৌরজাগতিক গ্রহের ভরই বৃহস্পতির ভরের ওপরে । এর জন্য এসব গ্রহে প্রাণের অস্তিত্যের সম্ভবনা নাই । কিন্তু Gliese 581 d, HD 85512 b এবং ৬০০ আলোকবর্ষ দুরের Kepler-22b গ্রহে প্রাণ থাকার সম্ভবনা সবচেয়ে বেশী । ২০ ডিসেম্বর ২০১১ কেপ্লার টেলিস্কোপের সাহায্যে কেপ্লার ২২বি নামের গ্রহটির ভর সর্বচ্চো হতে পারে ৩টি পৃথিবীর ভরের সমান এবং তাদের সূর্যের জাত আমাদের সূর্যের জাতের খুব কাছাকাছি । এই গ্রহটি তাদের হেবিট্যাবল জোনে মধ্যস্থানে আছে । খুব বেশী গ্রীনহাউজ ইফেক্ট না থাকলে তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার কাছাকাছি হবে ।
সাধারণত খুব ভারী তারার সাথে গ্রহ থাকে না । তারমধ্যে M জাতের ছোট তারায় গ্রহ সবচেয়ে বেশী থাকে । পালসারের চারদিকে যদি পৃথিবীর সমান ভরের গ্রহ ঘুরে এবং সে গ্রহের তাপমাত্রাও যদি পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রার সমান হয় তাহলেও সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে না । পালসারের আশেপাশে যদি কোন তারা থাকে এবং সেই তারারও যদি গ্রহ থাকে তাহলেও সেখানে প্রাণের অস্তিত্ব থাকবে না । কারণ পালসার হলো অনেক ভারী তারার খুব ঘনীভুত কেন্দ্র । এর চম্বকক্ষেত্র খুব শক্তিশালী এবং এই পালসার অনেক পরিমাণ গামা-রে এবং এক্স-রে ছড়ায় । গামা-রে এবং এক্স-রে অতি বেগুনী রশ্মির চেয়েও অনেক শক্তিশালী । এর জন্য পালসারের আশেপাশের গ্রহে প্রাণ থাকার কোন সম্ভবনাই নাই ।
গ্রহও বিভিন্ন রকম আছে । এর মধ্যে : পালসার প্ল্যানেট,সুপার আর্থ,হট নেপচুন,হট জুপিটার,ইসেন্ট্রিক জুপিটার,গ্যাস জ্যায়ন্ট,গোল্ডিলক প্ল্যানেট, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট,থোউনিয়ান প্ল্যানেট,ওশান প্ল্যানেট,কারবন প্ল্যানেট,আয়রন প্ল্যানেট,হিলিয়াম প্ল্যানেট,কোরলেস প্ল্যানেট,ইন্টারস্টেলার প্ল্যানেট,এক্সট্রাগ্যালাক্টিক প্ল্যানেট ।এর মধ্যে সুপার আর্থ,কম ভরের টেরেস্ট্রিয়াল প্ল্যানেট যদি তাদের সূর্যের হেবিট্যাবল জনের মধ্যে থাকে তহলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভবনা থাকে ।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×