ছোট এবং নিরীহ মনে হলেও ভয়ংকর
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই প্রাণীটির নাম হলো ব্লু রিংড অক্টোপাস । ব্লু রিংড অক্টোপাস প্রশান্ত মহাসাগর ও ভারত সাগরের প্রবাল দ্বীপের আশেপাশে সচরাচর দেখা যায় । এমনিতে এ অক্টোপাস দেখতে অনেক সুন্দর । বিরক্ত না হলে এরা কামড়ও দেয় না । সাধারণত এরা কাঁকড়া,চিঙড়ি ইত্যাদি ধরে খায় । ব্লু রিংড অক্টোপাস তার বর্ণের মাধ্যমে শিকারি এবং অন্যদেরকে সতর্ক করে দেয় যে সে বিসাক্ত । এমনিতে এর শরীরে বিষ নেই । তবে এর কামড়ে বিষ আছে । এই বিষ সে দু’টি কাজে ব্যবহার করে ।একটি নিজের শিকারের ক্ষেত্রে আর অন্যটি নিজের আত্নরক্ষার ক্ষেত্রে । সে শিকার করার সময় কামড় দিয়ে কোন প্রাণীকে পঙ্গু করে । তারপর সেই প্রাণীকে সে নিরাপদে খায় । আর আত্নরক্ষার ক্ষেত্রে সে আক্রমনকারীকে কামড় দিয়ে পালিয়ে যায় । মানুষ যদি ব্লু রিংড অক্টোপাসকে বিরক্ত করে তাহলে সে তখন মানুষকে তার শিকারি ভেবে কামড় দেয় এবং পালিয়ে যায় । শুরুতেই হয়তো বা ঠিক পাওয়া যায় না যে কামড় দিয়েছে । তবে এর কামড়ের বিষ খুবই মারাত্নক । কারণ এই বিষ হৃদপিন্ড ও ফুসফুস সহ সারা দেহ পঙ্গু করে । ফলে শরীরের রক্ত চলাচল ও শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় । মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় । চিকিৎসা না করলে কামড় খাওয়া মানুষ পনেরো মিনিটে মারা যেতে পারে । এই অক্টোপাসে এত বিষ থাকে যা দ্বারা প্রাপ্তবয়ষ্ক ২৬ জন মানুষকে মেরে ফেলা সম্ভব । তবে বিরক্ত না করলে এই অক্টোপাস কামড় দেয় না । আমরা কখনো নাম না জানা প্রাণীকে ধরতে যাব না বিশেষ করে যারা রঙিন ও ছোট । কারণ বেশিরভাগ রঙিন প্রাণী আক্রমণকারীকে একটি সংকেত দেয় যে তারা বিষাক্ত । এভাবে তারা নিজের জীবনকে রক্ষা করে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন