আজ একটু খুশি লাগতাছে
১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে এই প্রথমবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সামহয়ারে আমার লেখা তিনি দেখেন নি এটা নিশ্চিত। সম্প্রতি পটুয়াখালির ম্যজিষ্ট্রেট ফেনসিডিল সহ ধরা পড়ে পুলিশ কতৃক মিডিয়ার সামনে হাজির হওয়াতে তিনি সোচ্চার হয়ে পুলিশকে নিষেধ করেছেন এরকম না করতে।
খবরআটক সন্দেহভাজনদের গণমাধ্যমের সামনে হাজির করা যাবে না সন্দেহ করে গ্রেপ্তার বা সন্দেহভাজন হিসেবে আটক করা কোন ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে দাখিল করতে বলা হয়েছে। আজ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানির পর এ নির্দেশ দেন। একই সঙ্গে রুল ও জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক,র্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সামহয়ারে গত ২৫ অক্টোবর আমি লিখেছিলামআমার কাছে খবরটা বড় নয় বড় হচ্ছে এই ছবিটা।
এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এখনো অভিযোগটির সত্যতা নির্ণয় করা হয়নি। তাছাড়া এই ধরণের অভিযুক্তদের কোন কথা জনগণ জানতে পারে না। জানতে পারে এক তরফাভাবে পুলিশের কথা। পুলিশ এক তরফাভাবে বলেই যায় অভিযুক্তদের দুষ্কর্মের কথা। এ কেমন ধরণের চরিত্র হরণ? কেউ কি ভেবে দেখেছেন এদের সন্তানরা কিভাবে সমাজে মুখ দেখাবে? এদের আত্মীয় স্বজন হয়তো এদের উন্নত চরিত্র নিয়ে গর্ব করতো! হয়তো পুলিশের সকল অভিযোগ মিথ্যা প্রমানিত হতে পারে! কিন্তু এই যে অভিযোগ প্রমানিত হওয়ার আগেই বুকে অপরাধির পট্টি লাগিয়ে ছবি তোলা এবং তা মিডিয়ায় প্রকাশ করা কতটুকু যুক্তিসঙ্গত? বিনা প্রমাণে, অভিযোগ প্রমাণ হওয়ার পূর্বে এই চরিত্র হরণের জন্য পুলিশ যে অপরাধের কাজটি করলো, এর বিচার কে করবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন