somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ ভাগ - ভাজনের অঙ্কটা কি কেউ জানেন ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছরের সিঁড়ি পেরিয়ে বিশ শতকের শেষ অর্ধে বাঙালি জনগোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের এক বিস্ময়কর অর্জন । ঊনিশ শতকের বাঙলা রেনেসাঁ ও বাঙলা ভাষী মুসলমানদের রাজনৈতিক চেতনা সৃষ্টি বিপুল বাঙালির জাতি হয়ে ওঠার মৌলিক কার্যকারণ ।অপরদিকে ভৌগোলিক বিভাজন ও তথাকথিত ধর্মীয় ঐকতান সাম্রাজ্যবাদ আরোপিত প্রতিপক্ষের প্রবল প্রতিবন্ধকতা ।
এহেন প্রতাপশালী প্রতিবন্ধকতার দেয়াল মাড়িয়ে বজ্রনিনাদে উচ্চকিত হয়েছিল আমাদের ১৯৫২ সাল - আমাদের উত্থান সময় ।একুশে বাঙালি জাতির আনুষ্ঠানিক উদ্বোধন কালপর্ব - বাঙালি জাতি দেহের সাবালকত্বের স্মারক ।
তাই, সামগ্রিকতায় ভাষা আন্দোলন শুধুমাত্র বাঙলা বর্ণচিহ্ন প্রতিষ্ঠার সংগ্রাম নয় , এ ছিল আমাদের সাংস্কৃতিক আন্দোলন । এ আন্দোলনের রাজনৈতিক চেতনা বাংলাদেশ রাষ্ট্রের পত্তনের মাধ্যমে অন্তর্বর্র্তীকালীন কাংখিত পরিনতি লাভ করে ।
কিন্তু 'সামগ্রিকতা' বিচারে একুশের কাংখিত ফল আমরা লাভ করি নি । উন্নত জাতি গঠনের যাবতীয় শর্তাবলী আমাদের পোক্ত কোন পাটাতনে জমে ওঠে নি । বিশেষ কোন বিষয়ে আমাদের প্রাগ্রসরতা প্রতিবেশি বা দূরের কোন দেশ/জাতির জন্য চোখ টাটানোর নয় । আজো আমাদের বাজনীতি , আমাদের অর্থনীতি,শিল্প- সাহিত্য, ধর্ম-আধ্যাত্মিকতা,আমাদের বৌদ্ধিক বিকাশ স্বাধীন ও স্বয়ম্ভর নয় ।চেতনা ও মনন বিকাশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের ষোলকোটি মানুষকে সাথে নিয়ে এগোবার মুরোদ তৈরি হয় নি ।
বাঙলা রেনেসাঁকে যদিও পণ্ডিত শিবনারায়ণ বাঙালি হিন্দুদের পুনর্জাগরণ বলেছেন, তথাপি আমাদের স্বাধীকার অর্জনে এ জাগরণের গুরুত্বই সবচেয়ে বেশি । কারণ শিক্ষিত জনশ্রেণিই দেশ পরিচালনার ক্ষমতা অর্জন করে এবং তারাই স্বাধীনতাহীনতায় মর্মান্তিক মর্মযাতনায় পীড়িত হয় । ফলে, বিদ্যা-বুদ্ধিতে এগিযে যাওয়া বঙ্গীয় হিন্দুরা স্বাধীনতার জন্য মরিয়া হয়ে ওঠে । এদিকে শিক্ষাহীন পূর্ববঙ্গের দ্রাবিড় জনগোষ্ঠীর উত্তর পুরুষরা পাশবর্তী সম্প্রদায়ের উন্নতির স্পর্শে এসে রাজনীতি সচেতন হয়ে ওঠে । পাশের বাড়ির আলো এসে তাদের আঙ্গিনাও আলোকিত করে । তারাও স্বাধীনতার গন্ধ শুঁকে বেপরোয়া হয়ে যায় । স্বাভাবিক ভাবে তৈরি হয় এক ধরণের প্রতিযোগিতা । এ প্রতিযোগিতাকে কাজে লাগালো ধূর্ত শাসক । উভয় জনগোষ্ঠীর সম্মিলিত সংগ্রাম দমাতে শাসক ছড়িয়ে দিল ধর্ম বিদ্বেষ ।অল্প,অর্ধ,অশিক্ষিত জনতা ক্ষমতালিপ্সু কজন শিক্ষিত দুর্জনের পাল্লায় পড়ে জড়িয়ে পড়ল দাঙ্গায় । ফলাফল, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ ।
যে করে হোক, যে ভাবেই হোক, আজ সেই ভাজিত ভূখণ্ডই আমার দেশ ।
কিন্তু অকপটে অজ্ঞতা প্রকাশ করি - ভাগাভাগির কারিগরি দিকটি আমার কাছে পরিস্কার নয় । বাটোয়ারা সালিশকারিগণ কিসের কারণে এমন আঁকাবাঁকা এবড়োথেবড়ো মানচিত্র তৈরি করে বঙ্গদেশকে যাচ্ছেতাই চেহারা দিলেন তার কোন সদুত্তর ইতিহাসের অধ্যাপকগণ আমাদের শেখান না । আর কিসের আশায় তৎকালীন এদেশীয় নেতারা এমনতর মানচিত্র মেনে নিলেন সে উত্তরও আমরা ইতিহাসের পাতায় পাই না ।মহাত্মন আকবর আলী খান ইতিহাসের ছাত্র-অর্থনীতিও জানেন ,মুক্তিযুদ্ধ করেছেন এবং চাকুরি করেছেন রাষ্ট্রের অন্দরে অতিউচ্চে তবু তার রচনা বাংলাদেশের উন্মেষ(ডিসকাভারি অব বাংলাদেশ) কেতাবও উপর্যুক্ত প্রশ্নে লা-জবাব ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×