একদা কোন এক সময়ে আমি কলেজে পড়িতাম। ইহা তখনকারই একটি ঘটনা। আমি আর আমার জিগরি দোস্ত তখন কলেজে প্রিটেস্ট পরীক্ষা দিতেছিলাম। আমি ছিলাম কমার্স এ আর আমার দোস্ত সাইন্স এ। ত যাইহোক যে দিনের কথা বলিতেছি সেদিন আমার ছিল ম্যানেজমেন্ট আর আমার দোস্ত এর ছিল বাইওলজি পরীক্ষা। ত যাইহোক আমরা দুইজনই অতিশয় জ্ঞানী এবং সিরিয়াস ছাত্র ছিলাম বলিয়া দুইজনই দেখিলাম প্রশ্নপত্রে আসা প্রশ্ন সমূহ বাদে আমরা অন্যান্য সকল প্রশ্নের উত্তরই জানি

। আমার যেহেতু ম্যানেজমেন্ট তাই আমি যা জানি তাহাই বিস্তারিত লেখা শুরু করিলাম

।
এদিকে আমার দোস্তের ত দশা কষা হইয়া গেল

। অতঃপর সে নকলের সিন্ডিকেট খোঁজার নিমিত্তে মোচড়ামুচড়ি শুরু করিল

। তাহাতে ব্যারথ হইয়া সে নিজ বুদ্ধি মেধার প্রকাশ রাখিয়া বায়োলজি এর বিভিন্ন চিত্র আকা শুরু করিল, কিন্তু হায় চিত্র আকিলেই ত হইবেনা তাহাতে আবার বিভিন্ন বিষয় চিহ্নিত করিয়া দেখাইয়া দিতে হইবে

।আজকালকার শিক্ষকরা আসলে কিছুই জানেনা, সবকিছু যদি ছাত্ররাই দেখাইয়া দেয় তাহলে তারা আছে কি করতে

। অতঃপর সে সিধান্ত গ্রহন করিল যে চিত্র চিহ্নিত করার একমাত্র উপায় হইল বাথরুম এ গমন করা

। অতঃপর সে স্যার হইতে অনুমুতি লইয়া বাথরুম এ গেল এবং ফেরত ও আসিল, কিন্তু ফেরত আসিতে না আসিতেই স্যার গর্জন করিয়া বলিলেন এই তুই দাঁড়া, তুই নিশ্চয়ই নকল লইয়া আসিয়াছিস, এখনি তোকে চেক করা হবে

।
অতঃপর স্যার তাহার দুই পকেটে হাত ঢুকাইয়া বলিয়া উঠিলেন, আয় হায় এইটা কি হইল, আমরা সকলে স্যার এর দিকে তাকাইলাম, স্যার বলিলেন বাথরুম গিয়াছিস ভাল কথা তাই বলিয়া কি চেইন লাগাইবিনা :!> :!> :!> , তোর ত সব দেখা যাইতেছে

। আমরা সকলে বেচারার এই বিপদ কালে অট্টহাসি দিয়া উঠিলাম, জনৈক ছাত্র বলিয়া বসিল স্যর বায়োলজি পরীক্ষার সময় আকাআকির ক্ষেত্রে খোলা চেইন অনেক কাজে লাগে

। তো যাইহোক স্যর বলিলেন তুই মনে করিস না খোলা চেইন দেখাইয়া তুই পার পাইয়া যাইবি, তোর মানি ব্যাগ বাইর কর, আমার জিগরি দোস্ত কিছুক্ষন মোচড়ামুচড়ি করিয়া বলিল উহাতে তাহার কিছু পার্সোনাল জিনিশ আছে

।
স্যার কহিলেন বুঝিয়াছি উহাতেই নকল জলদি বাহির কর। অতঃপর তাহার মানি ব্যাগ বাহির করিয়া স্যার বেশ কয়েকটি কাগজ পাইলেন

, উহার কয়েকটি লাইন পড়িয়া তিনি বলিয়া উঠিলেন আয়হায় এগুলা দেখি প্রেমপত্র

। আমরা আবার অট্টহাসি দিয়া উঠিলাম। স্যার কহিলেন নাক টিপিলে দুধ পড়ে এই বয়সে প্রেম, কান ধরিয়া আধা ঘণ্টা দাঁড়াইয়া থাক

, তোর প্রেম আমি বাহির করিতেছি

, অতপ্পর বেচারা আর কি করিবে আধাঘণ্টা দাঁড়াইয়া থাকিল আর আমরা মনের সুখে পরীক্ষা দিলাম

।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২০