ফেসবুক একটি পুরাই উরাধুরা এবং আজব বস্তু।
দিনটা তার খুবই খারাপ কেটেছে, কোন কিছুই মন মত হয়নি, এবং দুনিয়া এমন কেন সে সম্পরকে বিস্তর অভিযোগ
শুধু ওই বন্ধুরই নয় আরও অনেক ফেসবুক বন্ধুর স্ট্যাটাস দেখলাম, যাদের বিস্তর মনখারাপ এবং এই মনখারাপ সম্পরকে আমার কোন ধারনাই নেই, ভাগ্যিস ফেসবুক এ এসেছিলাম নয়ত এ সম্পরকে তো আমার কোন ধারনাই হতোনা :-& :-& :-& ।
সুতরাং এই ধরনের স্ট্যাটাস দেখে আমি যার পরনাই বিচলিত হয়ে বন্ধুবান্ধবের স্ট্যাটাস এর উপর গবেষণা শুরু করলাম, আসলে বেপারটা কি?? এবং লক্ষ করলাম আমার ফেসবুক বন্ধুবান্ধবের অধিকাংশেরই দুঃখের কোন শেষ নাই
বিশেষত নারী জাতির মত দুঃখী প্রাণী পৃথিবীতে আর এসেছে কিনা সন্দেহ, তাদের স্ট্যাটাস দেখলে তো মনে হয় তাদের মত দুঃখী জাতি দুনিয়াতে আর নেই- আজ মনটা খুব খারাপ, দুনিয়াটা এমন কেন?? আমি কি কোনোদিন সুখী হবোনা??? কেউ আমায় কেন বুঝেনা ইত্যাদি ব্লা ব্লা ব্লা
ফলে এসব স্ট্যাটাস এ কমেন্ট এর বন্যা বয়ে যায়, যেই বন্ধু নিজেই একটু আগে দুনিয়ার গুষ্ঠি উদ্ধার করছিল, সেই দেখি মেয়েদের মন ভাল করার জন্য উঠেপড়ে লাগসে :-& :-& :-& ।
এসব দেখে মনে হয় দুনিয়ায় আমিই মনে হয় সুখে আসি
যাইহোক এই গবেষণা কে ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তবে নিয়ে আসার জন্য আমি আমার মনখারাপ ধারি স্ট্যাটাস দেয়া বন্ধু কে পাকড়াও করে তার মন খারাপের কারণ জানতে চাইলাম, সে আশ্চর্য হয়ে বলল আমার আবার মন খারাপ হবে কেন??? আমি তার চেয়েও বেশি আশ্চর্য হয়ে তাকে বললাম তবে যে ফেসবুক এ স্ট্যাটাস দিলি
আমি আর কি বলব নিজেকে বেকুব হিসেবে শিকার করে নিলাম আর আমার গবেষণা ওখানেই শেষ করলাম, কিন্তু বেকুব হলেও নিজের প্রতিভার সাক্ষর রাখতেই কিনা দুই লাইন এর কবিতার রিমিক্স করলাম
'হে ফেসবুক তুমি জাতিরে করেছ মহান
তুমি জাতিরে দিয়েছ মিথ্যা বলার ক্ষমতা দান'....
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



