আমি যখন ছোটো ছিলাম, (অবশ্য আই অ্যাম স্টিল ছোটো,বিকজ পরিবারের ছোটো ছেলে কিনা
আমার দিনরাত্রি
আড্ডা মারি, করি খেলা, শুনি শুধু গান,
তাইনা দেখে আব্বু-আম্মুর, ভীষণ অভিমান।
নেই যে আমার পড়ালেখা, চলে শুধু টিভি দেখা,
ফেলটু মারি পরীক্ষাতে, হয়না কোন বিকার তাতে,
ঘুরি-ফিরি ইচ্ছেমত, সময় তাতে লাগুক যত,
কাটছে আমার দিনরাত্রি, চলছি আমি এভাবেই,
আব্বু বলেন তোর কাছে কি, সময়ের কোন দাম নেই?
আম্মু বলেন পড়না বাবা, সময়টাকে কাজে লাগা,
ভাইয়া বলেন বেয়াড়াটাকে, বলে কোন লাভ নেই।
বলেন তারা কত কিছুই, দেন যে কত উপদেশ,
আমি তখন প্রতিজ্ঞা করি, এখন থেকে পড়ব বেশ।
প্রতিজ্ঞা থাকে প্রতিজ্ঞাতে, আমার কিছু হয়না তাতে,
প্রতিজ্ঞা তো সবাই করে, আমিও পালন করব পরে,
প্রতিজ্ঞাটি ভাঙ্গার তরে, সালিশ বসে নিজের ঘরে।
আব্বু বসেন খাটে এসে, আদেশটি দেন অবশেষে,
বন্ধ তোমার খেলাধুলা, বন্ধ শোনা গান,
এখন থেকে পড়বে শুধু, এই হল ফরমান।
চিৎকার করি, প্রতিবাদ করি,
ঝগড়া করি, মাথা নাড়ি,
এত কিছু বৃথাই করি, হয়না কোন কাজ,
তাইনা দেখে আমার মাথায়, পড়ল যেন বাজ।
বাধ্য হয়ে তখন থেকে, শিকল আঁটি এ মনটায়,
খেলা ফেলে টেবিলটাতে, পড়তে বসি শেষটায়।
দি এন্ড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



