somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবিচার /:) /:) /:) X(( X(( X((

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনিতে পাইলাম রানা প্লাজা এর মালিকানার কাগজপত্রে রানার নাম না থাকায়, তাহাকে আসামী করা হইতে বিরত হইয়াছে দুদক, শুনিয়া হৃদয় আনন্দে পরিপূর্ণ হইল, যাহা হউক এতদিন পরে সুবিচার হইল, কিন্তু সাথে একটা বেয়াড়া প্রশ্নও মনে উদিত হইল- তাহা হইল, কোন ব্যাক্তি যদি নিজের লাইসেন্স করা অস্ত্র ব্যবহার না করিয়া অন্যের অস্ত্র ব্যবহার করিয়া কাউকে হত্যা করে তবে দোষী কে হইবে??? আমার মতে নিঃসন্দেহে বিরোধীদল... /:) যাইহোক আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় ঘুরপাক খাইতেছে, তাহা হইল রানা প্লাজায় দুর্ঘটনার দিনে আহত হওয়া শ্রমিকদের শীঘ্রই আইনের আওতায় আনিতে হইবে, কারণ তাহারা বিল্ডিং এ অবস্থান নেয়ার কারনে, নিঃসন্দেহে বিল্ডিং এর ওজন বাড়িয়া গিয়াছিল, ফলশ্রুতিতে বিল্ডিং পপাৎ ধরণীতল, আশা করি সরকার ও দুদক এই বিষয়টি মাথায় রাখিয়া ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করিয়া দেশ ও জাতিকে উদ্ধার করিবেন, এবং আশা করি নূর হোসেন কেও মুক্তি দেওয়ার কোন না কোন ব্যাবস্থা করা হইবে, কারণ নিশ্চিত ভাবেই সাত খুনের কাহাকেও তাহার নামে লাইসেন্স করা অস্ত্র দিয়া হত্যা করা হয়নাই, কাজেই উপরোক্ত সুত্রমতে তিনি কোনভাবেই দোষী হইতে পারেন না, তাহার মত একজন সম্মানিত গডফাদারকে এইভাবে হেনস্থা করায় জাতি নিশ্চয়ই অনেক লজ্জিত, তিনি যদি এখন কাহারও নামে মানহানির মামলা করিয়া দেন, তবে তাহাতে কাহারও আপত্তি থাকিবে বলিয়া মনে হয়না...আরও চিন্তা করিতেছি অতি শীঘ্রই নিজের নাম খানা বদল করিব, কারণ আজকাল দেখিতেছি নামই আসল, নামের সাথে জুড়িয়া থাকা বদনাম খানা কোন ব্যাপারই নয়, সবই ষড়যন্ত্রের ফসল......
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×