somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা টিপাইমুখ বাঁধের পক্ষে, তারা দেশের বন্ধু নন: মোজাফফর

১৫ ই জুন, ২০০৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিষয়ে জনগণের স্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন অধ্যাপক মোজাফফর আহমেদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান। তিনি বলেছেন, যারা ভারতের এ প্রকল্পের পক্ষে তারা দেশের বন্ধু নন।

টিপাইমুখ প্রকল্প বাংলাদেশের স্বার্থবিরোধী দাবি করে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর বলেন, "টিপাইমুখে বাঁধ প্রকল্প আমাদের জন্য জীবন-মরণ একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি কোনও রাজনৈতিক ইস্যু নয়। তাই সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে, আন্দোলন করতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে মোজাফফর আহমেদ বলেন, "দেশের স্বার্থ রক্ষার জন্য জনগণ আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তাদের কথা আপনি ভুলে যাবেন না। সবাইকে নিয়ে টিপাইমুখে বাঁধ নির্মাণের এর বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে।"

মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের টিপাইমুখ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যারা এ প্রকল্পের পক্ষে আছেন, তারা দেশের বন্ধু নন। যারা দেশের স্বার্থ রক্ষা করতে চান না, তারা দায়িত্ব থেকে সরে আসুন।"

টিপাইমুখ বাঁধ প্রকল্পের প্রভাবের বিষয়ে অধ্যাপক মোজাফফর বলেন, "এটা হলে আমাদের জলের উৎসস্থল এবং জল সম্পদ বিনষ্ট হবে। কেবল তাই নয়, এর সঙ্গে সঙ্গে দেশের ভূমি, পরিবেশ, জীব বৈচিত্র্য ও মানব সম্পদও বিপন্ন হয়ে পড়বে।

"টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে কেবল বাংলাদেশ নয়, ভারতের মিজোরামসহ বিভিন্ন রাজ্যের পরিবেশ ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ওই প্রকল্পের বিরুদ্ধে মিজোরামে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি হচ্ছে। অথচ সেগুলো ভারত কিংবা বাংলাদেশের গণমাধ্যমে স্থান পায় না। মিজোরামের ওয়েবসাইটগুলোতে সেই খবর দেখা যায়।"

টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সবাইকে প্রতিদিন প্রতিবাদ সভা ও মানববন্ধন করার আহবান জানান অধ্যাপক মোজাফফর।

'সুরমা-কুশিয়ারা মেঘনা বাঁচাও আন্দোলন' সংগঠনের উদ্যোগে 'টিপাইমুখ বাঁধ : বাংলাদেশের করণীয়' শীর্ষক ওই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মোজাফফর এই বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মো. বরকত আলী।

সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ আসফদ্দৌলা, অধ্যাপক মোহাম্মদ আবদুর রব, অধ্যাপক কামরুল আহসান চৌধুরী, বিডিআর'র সাবেক মহাপরিচালক আ ল ম ফজলুর রহমান, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক মাহবুব উল্লাহ, প্রকৌশলী এস আই খান প্রমূুখ।

সংগ্রহে : বি ডি নিউজ ২৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×