somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মানুষকে উৎসাহ ও অনুপ্রেরণা দেই

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন সম্পর্কে পড়লাম। তাঁর জীবনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করার তাগিদ অনুভব করে লিখতে বসলাম।

একদিন শিশু এডিসন স্কুল থেকে বাড়ি ফিরে তাঁর মায়ের হাতে একটা কাগজের টুকরো তুলে দিয়ে বললো মা স্যার এই চিঠিটি তোমাকে দিতে বলেছেন। চিঠিটা শুধু তোমাকে পড়তে বলেছেন। মা চিঠিটি পড়ে কেঁদে ফেললেন। এডিসন মা কে জিজ্ঞাসা করলেন মা চিঠিতে কি লেখা আছে? মা তাকে জোরে জোরে পড়ে শুনালেন "আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক নেই"। এরপর যতদিন এডিসনের মা বেঁচে ছিলেন সবসময় ছেলেকে এই গল্পটি বলতেন।

তারপর অনেক বছর পর এডিসনের মা মারা যান। মায়ের মৃত্যুর কিছু বছর পর এডিসন দেশের অন্যতম বড় বিজ্ঞানী হয়ে উঠলেন। একদিন প্রয়োজনীয় কাগজ পত্র খুঁজতে খুঁজতে তিনি ছোটবেলার স্কুল শিক্ষকের দেয়া সেই চিঠিটি দেখতে পেলেন। চিঠিতে যা লিখা ছিল তা হলো "আপনার সন্তান স্থুলবুদ্ধি সম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না"। এডিসন চিঠিটি পড়ে প্রচন্ড আবেগ তাড়িত হয়ে পড়লেন। তখন তিনি ডায়েরীতে লিখে রাখলেন "এডিসন শৈশবে একজন মানসিক প্রতিবন্ধী ছিল তার মা সেই প্রতিবন্ধী ছেলেটিকে দেশের অন্যতম প্রতিভাবান মানুষ হিসেবে তৈরি করলো"

এডিসনের জীবনের এই ছোট্ট গল্প থেকে কি শিখলাম আমরা?? শুধু মাত্র একজন মানুষের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর অনুপ্রেরণায় বদলে দিতে পারে আরেকটি জীবনের গল্প।এই ঘটনাটি না ঘটলে হয়তো আমারা কোনদিন এডিসনকে পেতাম না। প্রতিবন্ধী এডিসন হারিয়ে যেত কালের গর্ভে। আসুন মানুষকে উৎসাহ ও অনুপ্রেরণা দেই।

এটা পারবা না, এটা তোমাকে দিয়ে হবে না, এটা করোনা, ওটা করোনা, তোমাকে দিয়ে সম্ভব না, কেউ পারেনি ইত্যাদি বলে মানুষকে বিভ্রান্ত না করে তাকে উৎসাহ দিন । উৎসাহ না দিতে পারলে চুপ থাকুন।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

×