যেখানেই স্টুডিও সেখানেই থিয়েটার । নাট্যচর্চার এই প্রাশ্চ্যাত্য ধারনায় উদ্বুদ্ধ হয়ে একুশ বছর আগে যাত্রা শুরু করে শব্দাবলী স্টুডিও থিয়েটার। বাংলাদেশের প্রথম স্টুডিও থিয়েটার হিসেবে দলটি ইতিমধ্য প্রশংসিত হয়েছে দেশ বিদেশে। কেমন চলছে এই থিয়েটারের কার্যক্রম? নীল ময়ুরের যৌবন, ফনা , কালাকাল ও শিলারীর মত জনপ্রিয় প্রযোজনা গুলোর সাক্ষী এই স্টুডিও থিয়েটার । পথ চলার শুরু থেকে বর্তমান পর্যন্ত এই স্টুডিও থিয়েটারকে কেন্দ্র করে তৈরী হয়েছে ২৩ টি মঞ্চসফল প্রযোজনা। আর মঞ্চস্থ হয়েছে আটশোরও বেশি প্রদর্শনী। যা দেশের নাট্যচর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এই ধারার নাট্যচর্চা শুধু জনপ্রিয় প্রযোজনায় উপহার দেয়নি পাশাপাশি বরিশালে তৈরী করেছে মঞ্চ নাটকের নিয়মিত দর্শক ও নাট্যকর্মী। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নাট্য নির্দেশকদের সাথে স্টুডিও থিয়েটারের নাট্যকর্মীরা নাটক নিয়ে নতুন নতুন নিরীক্ষা করে চলেছে।নাটকের প্রয়োজনে মঞ্চের আলাদা আলাদা বিন্যাস, পরিপূর্ন শব্দ নিয়ন্ত্রন ও নিজস্ব আলোক নিয়ন্ত্রন ব্যবস্থা সহ আধুনিক নাটক মঞ্চায়নে সব ধরনের সুবিধা রয়েছে এই স্টুডিও থিয়েটারে।
আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি, সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে। এক পাড়ে মানুষের কোলাহল, হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান, অন্য পাড়ে কেবল শূন্যতা, যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন