অভিমানী আকাশে
বাতাসের নীলে, আমার সবুজ পাঠালাম
বিউগলে করুন, অপরুপ সাজে, হৃদয়ের ভাজে
কিছু সবুজ পাঠালাম
আমি জানি
এসব উড়ে উড়ে যাবে বহুদুরে, দিগন্তের সীমানায়
ভেজা ভেজা চোখ, ঝাপসা দৃষ্টিতে হারাবে ঠিক অজানায়
অন্য ঠিকানায়
উড়বে সবুজ অবুঝ কষ্টে পেরুয়ে শেষ মোহনা
কিছুটা সবুজ, বাঁশপাতা খামে পাঠালাম
আমি জানি তো
তুমি আছো বসে, প্রগাঢ় ছায়ায়
নিশ্চুপ, চুপ
টুপটাপ, টুপ
অস্পষ্ট ধোঁয়ায়
আহা, বিষাদে
আহা ক্লান্তি
কতটা সঠিক
কতটা ভ্রান্তি
জীবনের বাইরে যে জীবন
সেখানে অবসর চিরকাল
আনমনা মন দুঃখ প্লাবন
খুজে নেবে সহসা সেই মহাকাল
সবুজ সবুজ হৃদয় সবুজ আজ দেখো
রঙের ভেলায় প্রেম ভাসিয়ে দুঃখ মাপো
দেখো কতটা গভীর কতটা উত্তাপ এ বিচ্ছেদে
হয়ত এ সবুজহীন আমি
চাইবো না আর খোলস
অলস কোন ভোরে,
যখন তুমি সবুজ নিয়ে ঘুমাও
তোমার নিজস্ব ঘরে।।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





