মা'কে নিয়ে কবিতাঃ জঠরের দাবী অথবা তবুও মায়ের অপেক্ষা ফুরায় না!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আশা করেছিল মায়াভরা একখানি মুখ
চুপ-আবেশে বেয়ে পড়া লোনা অশ্রু নিয়ে, কাঠের জানালার
লোহার গরাদের পিছনে, আটপৌরে ছাপা শাড়ির আঁচলে চোখ ঢেকে;
মা'য়েরা এমন হয়; ডুকরে কাঁদে সারা বুকের দুধ দুধ গন্ধ-
চোখে সলাজ কাজল পরিতৃপ্তির; যেন আকাশে উইল্ভারের প্রথম
এরোপ্লেন, সন্তানের প্রতিটি সম্ভ্রম এমন!
আশা করেছিল, রোগাশোকা এক মা, মায়েরা যেমন হয়-
কতো দেখেছি, আগলে রাখা প্রশ্রয়
অনাহুত ঘুমের আগে ও পরে,
বৃষ্টির ঠিক মাঝামাঝি প্রশান্তির মতো
কেউ কেউ মাকে রমণী বলে-
আমার কাছে তো মায়ের প্রতিশব্দ শুধুই মা
অনিবার্য আর প্রত্যাহিক আয়োজনের মতো
গচ্ছিত যা রাজা সুলাইমানের সংগ্রহশালায়;
নিকম্প, লালসার বিপরীত আস্তাবলে-
যেখানে শুধুই মানুষ মানুষের কথা বলে
সম্মানিত রবে মুনাফা খোঁজে পরিপূর্ণ সহিস
পুণ্যের আহবানে জান্তব মনন কেন্দ্রীভূত হয় ঐ একটি শব্দে
যা নারী আর রমণীকে পিছনে ফেলে সাঁ সাঁ করে
জঠরের দাবী রাখে।
আশা করে থাকে আহা, মা
বাই-ফোকাল টা হাতড়ে হাতড়ে একটা অবায়ক ভাবে
ঢোক গেলে আবার চমকে উঠে-
আহা, মা
রোমকূপের আরও গভীরে যার ঋণ
ক্ষতময় এই নকল ব্যস্ততার চিরকালীন প্রেষণা
আহা, মা
যাযাবর দৃষ্টির মাখন পেলবতা,
সেই মা, আশা করে থাকে-
সতেজ বটের মতো, তার চকচকে সন্তান তাকে
পরম মমতায় ডাকবে- 'মা'
এই প্রায় ভুলে যাওয়া আশার প্রত্যাহিক মহড়া হয় মায়ের ভ্রুণে
আমার ডাকনামে; আমি শুনি আবার মোহাচ্ছন্ন আঁধারে হারাই
তবুও মায়ের অপেক্ষা ফুরায় না!
২৪।০৩।২০১৪
১৪টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে ভাল্লাগে- ২

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।