দ্বৈত বিন্যাস
ক)
সে রাতে চাঁদের আলোয় হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্য ছাড়িয়ে চলে গিয়েছিলাম বিষণ্ণ এক নির্জন প্রান্তরের এক কোণায়, যেখানে ফণীমনসার ঝোপে রঙিন একাকী বুলবুলি অস্কার ওয়াইল্ডের গান গাইছিল; সেখানে আমাদের কিছুটা স্মৃতি পুতে আমরা আরও দুরে কুয়াশার চাদর যেসব খেজুর গাছের মাথায় সেখানে যাবার পণ করেছিলাম; ভেবেছিলাম কুয়াশার সিঁড়ি ভেঙে তারাদের সমাপনী কোরসে আমরাও কিছুটা আবেগ ছিটিয়ে ভোরের বিপরীতে আবারও চকমকে আকাশ পাবো।
যে তারাভরা আকাশ দেখেছে সে কি কখনও ভোর চাইবে বলো?
আমি তো মাঝে মাঝে সূর্যকে পরামর্শ দিই, ঝলমলে চাদরটা কিছুদিন চাঁদকে বন্ধক দাও। তোমার রথের চাকা হাঁপ ছেড়ে বাঁচবে, আমার মত নক্ষত্রভুকেরা আরও কিছু ফুরসতে বেঁচে থাকাকে ভালোবেসে হাঁটতে থাকবে অবাক নির্জনতায়, বুলবুলিটা সবুজ ভালোবেসে হয়ত মাঝরাতে রক্তরাঙা গোলাপ ফোটাবে আর তোমার আমার মত বিপন্নেরা শুধু রাতকেই জীবন ভেবে তৃষ্ণার মগে জোছনা ঢেলে শীতকালীন শিউলির সুঘ্রাণে পৌঁছুবে দুরের ঝাপসা সাঁকোয়।
খ)
তুমি কি জানো? তোমাদের ২৭ নম্বরে আমি একদিন শন মাইকেলের একটা লিপস্টিক হারিয়েছিলাম! তখন রবীন্দ্র সরোবরের উজানে শুধুই ভাঙ্গা ভাঙ্গা পাড় ছিল, ১০ টাকা ঘণ্টা চুক্তিতে রিকশায় কাঁচা রিং রোড দিয়ে শ্যামলী যাওয়া যেত; আমি অনেক দিন ১ টাকার বাদাম কিনে সন্ধ্যার পার্কে বসে লেকের পানিতে মরা চাঁদের শীর্ণ যৌবন দেখতাম; ভাবতামঃ সুখী মানুষের চোখে চাঁদ হয়ত এমন ম্লান নয় কখনও!
সেই কামারবাসার রাতকে আমি টেনে এনেছিলাম বছিলার উঁচু ভেড়িবাঁধে, কিছুটা গল্প জগন্নাথ হলের সরস্বতী পুজোর ছুঁয়াছুয়িতে, তোমার জানার কথা নয়, চারুকলার পদ্মদিঘিতে আমি একদিন পূর্ণ জোছনার পুরোটা কাটিয়েছিলাম প্রগাঢ় ধোঁয়ায়।
আমি জানি তোমার জানার পরিধি ততটা গভীর নয়, যতটা গভীর তোমার ভাবনার অলিগলি; আমাকে তুমি শুধু সময়ের টানে জেনেছ, অথচ পুরোটাই ফাঁকি আর মেদুল সম্পর্কের ফাঁপা আলোয় ভর্তি।
তুমি যেমন কখনও সেই কাঁচা পাঁড়ের লেকের ধুঁয়া পাবে না, আমিও তেমন সেই হারিয়ে যাওয়া টুংটাং আর স্বপ্নঘোরের সজীব বাহুমূলের দুরন্তপনা পাবো না।
হয়ত এটাই আমাদের পরস্পরের নিয়তি।
লন্ডন
০৮/০৯/২০১৪
আম্রকাননের আগুন

আম্রকাননের আগুন
এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন
জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।