অনেকদিন পর সামহয়্যারইনে লগইন করলাম- একটা গদ্য পোস্টও করেছি! পার্সওয়ার্ড সংক্রান্ত জটিলতায় লগইন করতে পারছিলাম না।
সত্যি বলতে কি খুব ভালো লাগলো এ ফিরে আসতে পারাই-
ব্যক্তিগতভাবে আমি মনে করি লেখালেখির প্রথম শর্ত নিজেকে আনন্দিত বা দূ:খিত করা, নিজের ভেতরের অনুভূতিগুলোয় একরকম প্রাণপ্রয়োগ- আরও গভীরভাবে নিজেকে ভেতর থেকে টেনে এনে চোখের সামনে বসানো; তারপর পাঠকের প্রতিক্রিয়ার রেশ অথবা সামাজিক সংক্রমন- এটা আমার একান্ত ব্যক্তিগত ভাবনা এবং বিশ্বাস! আর, বলতে কি বাংলা ব্লগ আমার ক্ষেত্রে সামহয়্যারইন এমন ভূমিকা খুব চমকপ্রদভাবে পরম্পরায় ধরে রেখেছিল। তাই নিজের স্বস্তির জায়গা থেকেই তাকে স্মরণে রাখা, যেহেতু আমি কৃতজ্ঞ হিসেবে নিজেকে দেখতে ভালোবাসি!
লেখালেখি নিয়ে যারা সিরিয়াস তারা হয়ত অন্যভাবে ছক আঁকেন, আর আমার মতো যারা নিতান্ত নিজের লেখক তাদের ভাবনা এরকমই বলে আমি মনে করি।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




