somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপদ্বয়ের সাথে কথোপকথন

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেদিন সন্ধ্যায় দু’টো পাপ এসেছিল নিরবে
হামাগুড়ি দিয়ে;
আমি তাদের দেখিনি,
তবে কথোপকথনের ফিসফিস হলকায়
আমি উষ্ণতা আর গন্ধমের অপার্থিব ঘ্রাণ
পেয়েছিলাম পুরোটা সময়ভর।

একটি পাপ কিছুটা সময় চাইলো,
অন্য পাপটি বিবশ রইল শুনশান নিরবতায়-
সুখ আর যাতনার অভূতপূর্ব শিহরনে সে
মুছে ফেলতে চাইলো পারিপার্শ্বিক কোলাহল;
কৈফিয়াতের স্বরে বললো:
স্নায়ু এবং কল্পলোকের মাত্রাবিন্যাসে আমার দাহন।
রতি এবং বিপরীত কামনার মোহাচ্ছন্ন যজ্ঞে আমার অধিষ্ঠান-
তোমাকে দিতে পারি সর্বোচ্চ সুখের প্রমোদ নিকেতনের খোজ!
তার কথা শেষ হলে আমি প্রশ্ন করলাম: অত:পর কি!
ক্ষরণ প্রমাদের পর আমার জন্য কি অবশিষ্ট রইবে-
অস্ফূটস্বরে সে বললো- আত্মগ্লানি!

আমি এবার অন্য পাপটির মনোযোগ আকর্ষন করে তার বক্তব্য শুনতে উৎসাহী হলাম-
দ্বিতীয় পাপটি কিছুটা যান্ত্রিক স্বরে আমাকে বললো:
বৈভব এবং সম্পদের মধ্যেই মানবজীবনের তাবৎ সফলতা-
তোমার গ্রীবা সমুদয় জগতের মহিরুহ হয়ে ছড়ি ঘুরাবে উদয়াচল এবং অস্তাচলে;
চোখের দূরবীনে তুমি হারুত আর মারুতের নিষিদ্ধ মুদ্রায় শাসন করবে জীবনকাল!
ক্ষমতার উষ্ণীষ তোমাকে দেবে কাঙ্খিত আড়ম্বর-
ঐশ্বর্য্যই পরম এবং প্রগাঢ় প্রাপ্তি!

কথোপকথন শেষে নেমে এলো আশ্চর্য নির্জনতা আবার।
আমি ম্লান হেসে পাপদ্বয়ের কাছে আমার অন্তিম প্রশ্ন ছুড়লাম:
অথচ আমি অমর হতে চেয়েছি-
আমি অঙ্কের ছক কাটিয়ে বার্ধক্যের চামড়ায় বুলাতে চাই অবিনশ্বর শ্বেতপল্লব!

আমি অনুভব করলাম, আমার ঘরে আর কেউ নেই।
অক্ষম পাপদ্বয় নিজেদের অক্ষমতা ঢেকে চলে গিয়েছে নিরবে।।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

×