কষ্ট নিয়ে অনেক কথাই বলে অনেকে
বুঝোনা কি কষ্ট গুলো কোত্থেকে আসে ?
কষ্ট শুধুই অনুভূতি মস্তিষ্কে যার বাসা -
দেহের সকল ইন্দ্রিয় তে করে যাওয়া আসা ।
হৃদয় বলো বা - মন ই বলো কষ্ট তাতে নেই ,
তোমার সকল অনুভূতির রাজা শুধু সে ই ।
মস্তিষ্কের ভাষা যদি বুঝতে তুমি পারো -
কষ্ট - দুঃখ উড়ে যাবে- শান্তি পাবে আরো !
কষ্ট নিয়ে কষ্ট করে ভাবার কিছুই নেই ,
যেমন আসে তেমনি যায় সময় বুঝে সে ই ।
সুখ টা বরং জটিল ব্যাপার , ক্যামন যেন ফিকে -
লাগাম ছেঁড়া ঘোড়ার মতো ছোটে চারিদিকে !
সুখের লাগাম ধরবে ভেবে যদি ছুট পিছে ,
এই জীবনে সুখ পাবেনা ঘুরবে শুধুই মিছে ।
অনুভূতির এমন খেলা সারা জীবন চলে ,
কেউবা আবার এর মাঝে ও নিজে সুখী বলে !
এই দুনিয়ায় সুখের থেকে দুঃখ অনেক বেশী -
যতই তুমি করো বড়াই ফুলিয়ে বুকের পেশী ।
মস্তিষ্কের ভাষা যদি সত্যি বোঝা যেতো -
তবেই কেবল সব মানুষই সত্যি সুখী হতো !
যেমন প্যাঁচের মস্তিষ্ক , তেমন প্যাঁচের মানুষ -
দুঃখ নিয়ে জীবন কাটায় - সুখ টা শুধুই ফানুশ ।। —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




