হৃদয় দিয়েই হৃদয় ছুঁয়েছি - আছে যে সবই এ মনে ,
পারিনা জড়াতে তোমাকে ছাড়া গো - অন্য কোন জনে !
মুখটুকু আমি পড়িনি শুধুই -পড়েছি তোমার মনও ,
জানিনা আজো সে কোন রূপে - এই আমাকে জানো ।
ছলনার ছলে ভাসিনি কখনো - ভাসাইনি তোমাকেও
যে ভাবে জীবন যাচ্ছে কেটে - কেটেছে সে ভাবে আগেও !
ভুল বুঝে শুধু দূরে চলে গেলে - কষ্ট পাবো এই মনে ,
তুমি ছাড়া এই অনুভূতি টুকু - বোঝে কি অন্য জনে !! —

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


