সুখটাকে যদি আটকে ও রাখো - সিন্দুকেতে ভড়ে ,
তবুও দেখবে যাবে সে পালিয়ে - আলোকবর্ষ দূরে ।
যে ভাবেই ডাকো ইনিয়ে বিনিয়ে - যতো করো বাহানা ,
তোমার প্রেমের ভাষা গুলো সব - আছে তার ভালো জানা ।
গ্রহে সুধু নয় গ্রহান্তরে ও - আজ তার বিচরণ ,
কেন সে সুধুই সইবে তোমার - এমন আচরণ !
কতোটুকু তুমি দিয়েছিলে প্রেম - নিয়েছিলে কতখানি ?
কতো রাত তুমি জেগে কাটিয়েছো - ঝড়িয়ে চোখের পানি ?
রামধনু থেকে নীল রং এনে - কখনো দিয়েছো তাঁকে ?
খুঁজেছো কখনো আপন করে - তোমার মনের বাঁকে ।
তুচ্ছ ছলে বছর কেটেছে - পেড়িয়েছে কতো রাত ,
কোথায় ছিলে তখন তুমি - দাওনি তো সাথে সাথ !
অনুভুতি সে যে হারিয়ে ফেলেছে - অচেনা গহীন বনে ,
যখনি তুমি ফেলে গেছো তাঁকে - একাকি ঘরের কোণে ।
আজ যদি তুমি নতুন করে - কাছে পেতে চাও তাঁকে,
কেন দেবে সারা কেনই বা আর - ফিরবে তোমার ডাকে !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


