ঝাপসা আলোয় হটাত দেখি - একটি দৃঢ় মুখ
সে মুখের ই চাওয়া ছিল - বাংলাদেশের সুখ ।
যে মানুষ টি দেশের শান্তি - চেয়েছে অবিরত,
ভেবে দেখো তোমরা তাঁকে - কষ্ট দিলে কতো !
তোমার জন্য আমার জন্য -এনে দিলো দেশ,
ক্যামন করে করছ তুমি - সে দেশটাকে শেষ ।
হরতালের ই মিছিল নিয়ে- ছোটাও তরুন প্রান,
ককটেল আর বোমা মেরে- নেও তাদেরই জান ।
কখনো কি তোমার ছেলে- সে মিছিলে আসে ?
রঙ্গিন নেশার ঘোরে নাকি- দুষ্ট হাসি হাসে !
মনে রেখো দেশ টা কারো -বাপের জমি নয়,
মানুষ মেরে ভেব না কো- পেয়ে যাবে জয় ।
দেশের মানুষ কষ্ট করে - তুমি করোনা
রানীর মতো সেজে থাকো- গদি ছারোনা
সত্যিকারের মানুষ হলে- দেশকে ভালোবাসো
ধ্বংসলীলা ছেড়ে এবার - দেশ গড়াতে আসো
অনেক হল বয়স তোমার - এবার ওসব ছারো
মুজিবের এই সোনার বাংলার - জয়ধ্বনি ধরো ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


