কি হবে আর এমন করে - রাত্রি জেগে
ভোরের আলো ফুটবে ঠিকই - আপন বেগে ।
অন্ধকারের ভাবনা গুলো - উবে গিয়ে ,
আসবে গো দিন নতুন কোন - স্বপ্ন নিয়ে ।
মিছে ক্যান হাতড়ে ফিরো -স্মৃতি গুলো ,
দাও উড়িয়ে যেমন ওরে- শিমুল তুলো ।
নতুন সূতায় গাঁথো আবার - নতুন মালা ,
দাও নিভিয়ে দুঃখ মাখা- প্রানের জ্বালা ।
কি হবে আর এমন করে - গুমড়ে কেঁদে ,
আসবে না আর পড়েছে সে- নতুন ফাঁদে ।
তুমি ক্যানো থাকবে বসে- তারই আশায় ,
মন নেই তার তোমার এমন- ভালোবাসায় ।
তারচে বরং তুমিও আবার -স্বপ্ন সাঁজাও
দুঃখ ভুলে নতুন সুখের - শঙ্খ বাজাও ।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





