বৃষ্টি গুলো চোখের তারায় -মিলিয়ে নিয়ে
ধুয়ে ফেলো কষ্ট তোমার -কান্না দিয়ে ।
বুকের মাঝে নীল রং এর- ঐ যন্ত্রণাকে
দাও পাঠিয়ে গোলক ধাঁধার- ঘূর্ণিপাকে ।
দুঃখে ভরা স্মৃতি গুলো- গুছিয়ে এঁকে
রাখতে পারো ভারী কোন- পর্দা ঢেকে ।
এবার তুমি নতুন করে-আবার বাঁচো
তুমি তো সে আগের তুমি- একই আছ।
বুঝিয়ে দাও তাঁকে তুমি -ক্যামন পারো
ভালোবাসার অপর পীঠের- ঘৃণা গাঢ় ।
আবার যদি সে কখনো- ফিরে আসে
ভেবে দেখো কি ছিল তাঁর -যাবার পিছে !
দুটো ভুলে করবে ক্ষমা -তিনটা ভুলে নয়
কারন ওটা স্বভাবই তাঁর -এটাই হল ভয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





