somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তা-ই করি যা আমাকে সন্তুষ্ট করে

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামীণ ব্যাংক থেকে আমি মাসে প্রায় ৪শ’ ডলার বেতন পেয়েছি। এছাড়া আমি বিভিন্ন লেকচার ও বই থেকে যে উপার্জন করেছি তার সবই ব্যবহার করেছি ইউনূস স্টোর চালাতে। আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমার আর কিছুর দরকার নেই। আমার পরিবার তা জানে। আমি তা-ই করি যা আমাকে সন্তুষ্ট করে। বিলাসিতায় আমার কোনো প্রয়োজন নেই।


৯ মার্চ অনলাইন স্টার ট্রিবিউনে প্রকাশিত একটি বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

কিভাবে ক্ষুদ্র ঋণের প্রয়োগকে ব্যাখ্যা করবেন এমন প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “প্রতিটি নারীই তার নিজের জীবনের সাক্ষী। কয়েক লাখ নারী আছেন যারা এখন ভাবতে পারেন তাদের এখন আর কিছু না থাকার অনুভূতি নেই। এটাই ক্ষুদ্রঋণের শক্তি।”

তিনি বলেন, “বর্তমানে ক্ষুদ্রঋণের ধারণা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে গ্রামীণ ব্যাংক আমেরিকার রয়েছে ছয় হাজার ঋণগ্রহীতা।”


দ্রুত গ্রামীণ ব্যাংকের ধারণার বিস্তার সম্পর্কে ড. ইউনূস বলেন, “আমি কখনও ভাবিনি এ ধারণা এতটা বিস্তারলাভ করবে। আমি শুধু স্থানীয়দের সমস্যা সমাধানের চেষ্টা করছিলাম। দাদন ব্যবসায়ীরা দরিদ্রদের চুষে খাচ্ছিল। আমি ভাবলাম আমার শহরের এ সমস্যা তো আমি সমাধান করতে পারি। আমি তাই মাত্র ২৭ ডলার দিয়ে শুরু করেছিলাম। এ অর্থ আমাকে ফেরত দেওয়া হয়েছিল। তারপর আমি ভাবলাম কেন এ ধারণা নিয়ে এগিয়ে যেতে পারবো না।”

গ্রামীণ ব্যাংকের ঋণ ফেরত পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ শতকরা ৯৬ থেকে ৯৭ ভাগ আদায় হয়। এ বিষয়ে কোনো জামিনদাতার দরকার হয় না। আমরা ঋণ আদায়ে কোনো চাপ দিই না। নিউইয়র্ক সিটিতে গ্রামীণ ব্যাংকের ঋণ ফেরত দেওয়ার হার শতকরা ৯৯.৬ ভাগ।”



ড. ইউনূস বলেন, “আমি গ্রামীণ ব্যাংকের শিশুদের বিষয়ে কথা বলি। এটা আমাদের জন্য খুব আনন্দের খবর যে, শিশুরা তাদের শিক্ষা সম্পন্ন করছে। শিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে ধনী ও গরীবের শিশুর কোনো পার্থক্য নেই।”



ক্ষুদ্রঋণের সফলতা ও গ্রামীণ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকারের দ্বন্দ্বে গ্রামীণ ব্যাংক তিনি অবসরে যেতে বাধ্য হন। এ সময়টাকে কিভাবে বর্ণনা করবেন এবং তাতে আপনার ওপর কি প্রভাব ফেলেছে এমন এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এটা আমার কাছে দুঃখজনক অভিজ্ঞতা। কিন্তু আমি আমার কাজের মধ্যে ডুবে আছি। বাংলাদেশ ও অন্য দেশে সামাজিক বাণিজ্য চালিয়ে যাচ্ছি। আমার কাজ চলছে। এখন আমার বয়স ৭২ বছর।”

এখন কিভাবে সময় ব্যয় করেন সে প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “আমি ২০০৬ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর ইউনূস সেন্টার শুরু করলে লোকজন আমাকে ফোন ও ই-মেইল করতে শুরু করেন। তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এর সবকিছুই আমি নিজে হ্যান্ডেল করতে পারি না। তাই আমার কয়েকজন স্বেচ্ছাসেবক ও কর্মী আছেন। তারা আমাকে সহায়তা করেন।”

তিনি বলেন, “এখন আমরা জার্মানিভিত্তিক ইউনূস সামাজিক ব্যবসার মতো কর্পোরেট বাণিজ্য চালু করেছি। আগামী নভেম্বরে আমরা বাণিজ্য বিষয়ক বৈশ্বিক সম্মেলন করতে যাচ্ছি। গত বছর আমরা ভিয়েনাতে এটা করেছি। এতে যোগ দিয়েছেন ৫শ’ অতিথি। এ বছর অনুষ্ঠিত হবে কুয়ালালামপুরে। এতে যোগ দেবেন এক হাজার অতিথি।”
সংগ্রহ: primekhobor.com
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×