somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগুন দিয়ে জঞ্জাল সাফ করলাম!!! আহ কত সুন্দর কথা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর, আসবাব লুট ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। গাংনী পৌর মেয়র আওয়ামী লীগের নেতা আহম্মদ আলীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়র এই অভিযোগের সত্যতা স্বীকারও করেছেন। মেয়র বলেছেন, ‘জঞ্জাল সাফ করতেই’ তিনি এ হামলা চালিয়েছেন।

মেয়র ঘোষণা দিয়েছেন, কার্যালয় খুললে তিনি আবার হামলা চালাবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহম্মদ আলীর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল লাঠিমিছিল নিয়ে বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এই সময় কার্যালয় বন্ধ ছিল।

হামলাকারীরা কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে টেলিভিশনসহ আসবাব ভাঙচুর ও কাগজপত্র লুটপাট করে। এরপর তারা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সশস্ত্র অবস্থায় হামলাকারীরা বাইরে অবস্থান নেওয়ায় ভয়ে হামলার ছবি তুলতে ও দলীয় অফিস রক্ষায় কেউ এগিয়ে যেতে পারেননি।

মেহেরপুর-২ (গাংনী) আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, তিনি কিছু সালিশি কাজ সম্পন্ন করে কার্যালয় বন্ধ করে বাড়ি ফিরলে এই হামলা ঘটনা ঘটে। পৌর মেয়রের নেতৃত্বে গাংনীর মজিরুল বাহিনীর সদস্যরা (এ বাহিনী বিরুদ্ধে টিআর, কাবিখা নিয়ন্ত্রণের অভিযোগ আছে) মিছিলসহ এই হামলা চালায়। তারা দলীয় কার্যালয় ভাঙচুর শেষে দলের চেয়ারপারসন ও দলের প্রতিষ্ঠাতার ছবিসহ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
হামলাকারীরা চলে যাওয়ার পর এলাকার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম জানান, গাংনী পৌর মেয়রের নেতৃত্বে এই হামলা ঘটনা ঘটে। হামলায় কিছু আসবাব ভাঙচুর ও আগুনে আংশিক ক্ষতি হয়েছে। একটি সালিশির বিচার অপছন্দ হওয়ায় এই ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে গাংনী পৌর মেয়র আহম্মদ আলী পরে গাংনী হাসপাতাল বাজারে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে অস্ত্র সরবরাহ করা হয়। অস্ত্রধারীরা সেখান থেকে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। তাই তিনি নিজেই বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। জঞ্জাল সাফ করতেই এ হামলা চালিয়েছেন। তিনি এই কার্যালয় আর খুলতে দেবেন না। খুললে আবার হামলা চালাবেন বলে ঘোষণা দেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×