বাবারা হয়তো এমনই হয়...
১১ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিরাজ আহমেদ এর " টেলিফোনে শোনা গল্পটা " লেখাটি পড়ে আমার একটা ঘটনা লিখতে মন চাইল । যেহেতু আমি নতুন ব্লগার তাই সরাসরি মন্তব্য লিখতে পারলাম না ।
২০০৭ এর ফেব্রুয়ারীর বই মেলাতে... বসে ছিলাম বন্ধুদের অপেক্ষায় । হঠাৎই দেখি একটা ছেলে তার বাবার হাত ধরে মেলা থেকে বেরিয়ে এল, বয়স হবে সাত অথবা আট । ছেলেটার সেন্ডেলটা ছিড়ে গিয়েছিল, তাই হাঁটতে পারছিল না কিন্তু রিক্সা পেতে হলেও হাটতে হবে অনেকটা রাস্তা । এদিকে ছেলেটার বয়সটাও এমন যে বাবার পক্ষে তাকে কোলে তোলাও সম্ভব ছিলনা । কিছুক্ষণ চিন্তা করে বাবা বই এর প্যাকেটটা ছেলের হাতে দিলেন। তারপর নিজের পায়ের সেন্ডেল জোড়া ছেলেকে পরতে দিলেন এবং ছেলের সেন্ডেলটি এক হাতে নিয়ে অন্য হাতে ছেলের হাতটি ধরে চলতে শুরু করলেন । আমি পুরো ঘটনাটি দেখছিলাম । হয়তো হৃদয় ছোঁয়া কোন ঘটনা নয় , কিন্তু ঐ মুহূর্তে আমার চোখ ভিজে উঠেছিল, আর মনে হয়েছিল " বাবারা হয়তো এমনই হয়..."
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন