somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণে সামাজিক দৃষ্টিভঙ্গির ভূমিকা

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সংগ্রহ
প্রতিটি পুরুষই নিজেকে তার আওতাধীন সকল নারীর রক্ষক হিসেবে ভাবে। এই ভাবনার উল্টো পিঠ হোল একমাত্র সে-ই নারীর সম্ভাব্য ভোক্তা। অন্য কোন পুরুষ যদি তার সম্পত্তিতে নজর দেয় তাহলে সে হিংস্র হয়ে উঠে। কিন্তু সে নিজেও অন্য কোন অরক্ষিত নারীকে পাওয়ার লোভ অনেক সময় সংবরণ করতে পারে না। এক্ষেত্রে সে তাকে গদ গদ ভাবে জয় করার চেষ্টা করে, নয়তো বল প্রয়োগ করে। পুরুষের এই মানসিকতা শুধুমাত্র তার পরিবারে নয়, ঘরে, বাইরে কর্মক্ষেত্রে সর্বত্রই সে চায় নারীরা তার আশ্রয়ে থাকুক। এ নিয়ে কলিগদের মধ্যে একটি অঘোষিত প্রতিযোগিতা চলতে থাকে। বাইরে নারীদের প্রতি সব সময় একটি সাহায্যের হাত বাড়িয়ে রাখে। কোন নারী যদি এই সাহায্য প্রত্যাখ্যান করে তাহলে পুরুষ ভাবে এই নারী অন্য কোন পুরুষের বশ্যতায় আছে এবং তাকে সুযোগ পেলেই হেনস্থ্যা করার মানসিকতা কাজ করতে থাকে। নারী পুরুষের এই সম্পর্কের উৎস হলো পশু প্রবৃত্তি। অন্যান্য পশুর মত মানুষও এই প্রবৃত্তি থেকে মুক্ত নয়।

নারীও পুরুষের এই মানসিকতা সম্পর্কে জানে এবং এই ধরনের সমাজে নিজেকে খাপ খাওয়ানোর কৌশলও তারা আয়ত্ত করে নিয়েছে। তারাও তার আওতাধীন পুরুষদের নিজের সম্পত্তি ও অপছন্দের পুরুষদের হাত থেকে রক্ষক হিসেবে ভাবে। নিজের সন্তান, আশ্রয় এবং সন্তান ধারণের দুর্বল সময়ে সে পুরুষদের রক্ষক হিসেবে ব্যবহার করে। সে কাজ করে কৌশল ও বুদ্ধি দিয়ে। পুরুষেরা প্রায় অধিকাংশ সময়েই এই কৌশলের কাছে পরাজিত থাকে। নিজের আওতাধীন পুরুষের প্রতি যদি অন্য কোন নারীর নজর যায় তাহলে নারীও হিংস্র হয়ে উঠে। পুরুষের বিচ্যুতিকে সে অন্য কোন নারীর ষড়যন্ত্র বলে মনে করে। ঘরের বাইরে নারী চায় পুরুষের একটা স্বপক্ষ বলয়ের মধ্যে থাকতে, যেখানে সে নিজেকে ক্ষমতাবান মনে করতে পারে। সে চায় না পুরুষেরা অন্য কোন নারীকে তার থেকে বেশী গুরুত্ব দিক।

নারী ও পুরুষের এই মানসিকতার দ্বন্দ্ব সমাজে একটি ভারসাম্য বজায় রাখে। কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নারী পুরুষের ব্যক্তি স্বাধীনতাকে অতিরঞ্জিত করে নারীকে পুরুষের ভোগ্য পণ্য হিসেবে হাজির করে। আবার অনেক দেশে পুরুষকেও নারীর ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। অন্য ক্ষেত্রে পশ্চাৎপদ সমাজ নারীর স্বাধীনতাকেই অস্বীকার করে নারীকে গৃহবন্দী করতে চায়। এই উভয় সমাজই ধর্ষণের চারণ ভূমি। নারী পুরুষের মানসিকতার আভ্যন্তরীণ এই দুর্বলতা থেকেই বাইরের সমাজ চরম পন্থা চাপিয়ে দেয়ার সুযোগ পায়।

যে সমাজে উৎপাদন প্রক্রিয়ায় নারী পুরুষ সমান ভাবে পারিবারিক বা কমিউনিটি পর্যায়ে অংশ গ্রহণ করতে পারে, নিজের মতামতকে উচ্চ কণ্ঠে প্রকাশ করতে পারে সেই সমাজে নারী ও পুরুষ কেউ কারো সম্পত্তি হতে পারে না। সবারই কমিউনিটির সদস্য হিসেবে সমান মর্যাদা থাকে। এ ক্ষেত্রে ধর্ষণের সম্ভাবনাও কমে যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×