এই লেখাটার শিরোনাম, ব্লগিং, ব্লগার ও ধর্ম , শুধুই রাজনীতির খেলা ? এখন এখান থেকে ধর্ম শব্দটাকে উঠিয়ে দিলে, ইকুয়েশন গুলো বোঝা অনেক সহয হয়ে যাবে। কিন্ত দুখজনকভাবে আমি সরাতে পারছি না প্রেজেন্ট ইস্যুগুলোর কারনে।
দুটো ব্যাপারে কথা বলবো। তার আগে বলে নেই, যে ব্লগারদের গ্রেফতার করা হয়েছে, তারা যদি আস্তিক, গে, হিজড়া বা ট্যালেন্টলেস ব্লগার ও হতো, আমি প্রতিবাদ করতাম। এখানে যাদের গ্রফতার করা হয়েছে, তাদের কে আমি ব্যাক্তিগত ভাবে চিনি কিনা তারচেয়েও বড় বিবেচনার বিষয় হলো, তারা আমাদের কমিউনিটির মানুষ ছিলো। তারা ব্লগার কমিউনিটির একটা অংশ।
প্রথমঃ ব্লগ, ব্লগার , ধর্ম ও রাজনীতি
আমি একজন ব্লগার। ব্লগিং করছি বছর চারেক। এক্টিভিজমে আছি বছর দুয়েক। ব্লগ জীবনে এমন সংকটময় পরিস্থিতিতে আর পড়তে হয়নি। আমি নাস্তিক না আস্তিক, আমার লেখা দেখে কেউ সেই বিচারে যায়নি। এটাই আসলে হয়া উচিত। বাইরের দেশে এমন কি সিভিতেও তার রিলিজিয়াস ভিউ নিয়ে কোন প্রশ্ন থাকেনা। কারন ইউ শুডেন্ট জাজ এনিওয়ান বাই হিজ/হার জেন্ডার, কালার, রেস , অর রিলিজিয়াস ভিউস। একজন লেখক কে জাজ করবেন তার লেখা দিয়ে। একজন খেলোয়াড়কে জাজ করবেন খেলা দিয়ে। সে কি আস্তিক নাকি নাস্তিক তা দিয়ে নয়। ধর্ম বিদ্বেষী নাস্তিক দের নিয়ে কথা বলছিনা। তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা মুক্তবুদ্ধির চর্চা করি, নিজীদের প্রগতিশীল বা মুক্তমনা হবার চেষ্টা করি, আমাদের মুল ফোকাস টা থাকে হিউমানিটিজ এবং অসাম্প্রদায়িকতার দিকে। আমি শিওর, এই দীর্ঘ ব্লগ জীবনে কেউ আমাকে ধর্ম নিয়ে কোন উলটা পালটা কথা বলতে দেখেনি। কোন গালিগালাজ করতে দেখেনি। তাহলে আমাকে কোন ধরনের ব্লগারের পর্যায় ফেলা যায় ? ব্লগার মাত্রই নাস্তিক নয়, এটা প্রমিনেন্ট। প্রতি ১০০ জনে দুই বা তিনজন থাকতে পারে যারা নাস্তিক। তাদের জন্যে পুরা ব্লগস্ফিয়ারকে স্টেরিওটাইপ করে ফেলা কি ঠিক হচ্ছে ? আস্তিক ব্লগার রা এই ব্যাপারে কোন কথা তুলছেন না কেন ? আপ্নারা যারা শাহবাগ আদন্দোলনে ছিলেন, তারা কি টাইম অনুযায়ি নামাজে জান নি ? তারা সেই কথা গুলা প্রচার করছেন না কেন ? কিসের ভয় আপনাদের ? স্টেরিওটাইপ করার মাঝে তো আপনি আস্তিক বলে আপ্নাকেও ছেড়ে দেয়া হয়নি । একজন আস্তিক হয়ে এর প্রতিবাদ কেন করছেন না আপ্নারা ?
তাহলে কি ট্যাগিং এর ভয় পাচ্ছেন ? আপনারা ধার্মিক বলে আপনাদের ছাগু ট্যাগ দেয়া হবে ? এ কারনেই ট্যাগিং সংস্কৃতির বিপক্ষে এতদিন ধরে লিখে আসছি। কথায় কথায় যারা ছাগু আর নাস্তিক ট্যাগ দেন, তাদের বলছি। আপনারা টুপি দাড়ি পরিহিতদের বানিয়ে ফেলেছেন ছাগু,আর মুক্তমনাদের বানিয়ে ফেলছেন ধর্ম্ববিদ্বেষী। কিন্ত এই ফ্রাগ্মেন্টেশনের ফলে লাভ টা হচ্ছে কার ? এক থাবা বাবাকে মেরে পুরা আন্দোলন ঘুরিয়ে দেয়া হয়েছিলো। এক আসিফ মহিউদ্দিনের জন্য সকল ব্লগারদের নাস্তিক বানিয়ে ফেলা হচ্ছে। প্রতিবার আন্দোলনের প্রাইম টাইমে ধর্ম কে ব্যাবহার করে স্বার্থসিদ্ধি করতে চাইছে রাজনীতিবিদ রা, ডাইভার্শন ক্রিয়েট করছে।। এই অবস্থায় আমরা যদি আস্তিকতা নাস্তিকতার লুপহোলের বাইরে বেরিয়ে না এসে বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করছি, পুরা ফায়দাটা চলে যাবে ঐক্যবদ্ধ জামাতিদের হাতে। দেখুন, আমরা আওয়ামি, বিএনপি, ভাদা, পাদা, বাম, কর্পোরেট, আস্তিক নাস্তিক কত ভাগাভাগি করে ফেলছি। অথচ জাশি কিন্ত ঠিকি এক আছে, তাদের শক্তি বৃদ্ধি করে চলছে।
আস্তিক নাস্তিক রা কি এখনো নিজেদের ভিতরেই লেগে থাকবেন ? আস্তিক ভাইয়েরা কি নিজের নাক কেটে হলেও নাস্তিকদের যাত্রা বন্ধ করবেন? আদতে সরকারের খড়গ যে আস্তিক নাস্তিক সবার উপরেই নেমে আসছে, সেইটা কি এখনো স্পষ্ট নয় আপনাদের কাছে ? যারা নাস্তিক ব্লগারদের ধরার খুশিতে আনন্দে আছেন, তারা আর কিছুদিন অপেক্ষা করুম দেখবেন, আপনাকে নিয়েও ঠিক একই রকম একশনে যাবে সরকার। মানে আপনার কন্ঠরোধ করার প্রকৃয়া শুরু হয়ে গেছে, এবং এখনি বন্ধ না করলে তা চলতে থাকবে। খেয়করে দেখু, প্রথমে ছিলো আসিফ মহিউদ্দীন, তারপর ছজন ব্লগার, তারপর চুরাশি জনের লিস্ট, এবং অতঃপর ব্লগ বন্ধ করে দেয়া হলো। এ থেকে কি প্রমানিত হয় ?
আসিফ, রাসেল, শুভ, আস্তিক, নাস্তিক এর বাইরে গিয়ে চিন্তা করুন একটু। সব পরিষ্ক্রার হয়ে যাবে। আপনাদের কি আসলেই মনে হয় সরকার আস্তিক নাস্তিক নিয়ে চিন্তিত ? তাদের কি আর কাজ নাই ব্লগে কে কি পোস্ট করসে তা দেখা ছাড়া ? ব্যান যদি করতেই হয় তাহলে নিতীমালা অনুযায়ি করুন। রিপোর্ট করুন, নাস্তিক ব্লগারদের লেখা পড়বেন না, বয় কট করুন ওদের। কিন্ত সরকারি ভাবে হয়রানি করে নিজেদের রাইট তুলে দিচ্ছেন সরকারের হাতে, যে রাইটে আপনি নিজের অজান্তেই বন্দী হয়ে যাচ্ছেন।
দয়া করে সব ব্লগ প্ল্যাটফর্ম ফুলো একসাথে বসুন, কথা বলুন, লিগাল প্রসিডিওর ফলো করুন। দরকার হলে আইনে লড়াইয়ে নামুন। আমরা ব্লগা রা তো পাশে আছিই। দয়া করে ব্লগ প্লাটফর্ম গুলাতে নিজেদের বিভক্তি টেনে এনে শত্রুপক্ষ ও সরকার কে নিজেদের উইকনেস দেখাবেন না।
যা করা যেতে পারেঃ আমু, সামু, সচল, নাগরিক, ইষ্টিশন সব ব্লগ নিজেদের ব্যাক্তিগত এজেন্ডাকে সরিয়ে রেখে একটা ব্লগার্স কমিউনিটি বা অর্গানাইজেশন করতে পারে। সেখানে সব ব্লগ রিপ্রেজেন্টেটর থাকুক এবং গণতান্ত্রিক উপায়ে ব্লগারদের দায়িত্ব দেয়া হোক। সবার আগে প্রয়োজন আমাদের নিজেদের এক থাকা। একটা কনভেনকরে ডিক্লিয়ার করা যেতে পারে। প্রতিদিন এই সংগঠন থেকে প্রেস রিলিজ এর মাহ্যমে সাধারন জনগন ও মিডিয়ার সাথে কমিউকরা যেতে পারে। কারন আমি দকেহেছি দেশের অনেক মানুষ এখনো ব্লগিং ব্যাপার টা নিয়ে ক্লিয়ার নয়, ব্লগারদের স্ট্যান্ড নিয়ে ক্লিয়ার নয়।আমরা সব ব্লগার যদি একটা প্লাটফর্ম এ দাড়াতে পারি, তাহলে সেটাই হবে সবচাইতে উত্তম বুদ্ধি। (এটা আমার ব্যাক্তিগত মতামত)
দ্বিতীয় কথাঃ রাজনীতি ও আমার অধিকার
সিধাসাধা কিছু কথা বলি। আন্দোলন, ইলেকশন, ব্লগার ইস্যু সব কিছুর সরলীকরন করলে আমরা কিছু জিনিস বুঝতে পারি।
সহয চোখে যা দেখছি তা হলো, সরকার এখন ভীত। বিরোধি দল ছাড়াও যে তৃতীয় কোন শক্তি সরকার কে প্রেশারে ফেলার ক্ষমতা রাখে এই কথাটা সরকার টের পেয়ে গেছে। গণজাগরন মঞ্চও কিন্ত প্রথম দিন সরকারের বিপরীতেই মাঠে নেমেছিলো। পরে সরকার রাজনৈতিক খেলা খেলে এই আন্দোলন কে নিজেদের ফেভারে নিয়ে নেয়। দাবি আদায় হলে তাতে কবশ্য কোন সমস্যা দেখিনা। এই একই ফেভারটা প্রধান বিরোধি দল বিএনপিও যদি নিতো, আমাদের কোন অসুবিধা ছিলো না। আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে তারা যদি জামাত শিবির কে ত্যাগ করতো, সাথে সাথে তারা হিরো হয়ে যেতো। কিন্ত তা তারা পারেনি, বলা ভালো করেনি। আমাদের তরুনদের শক্তিকে তারা খাটো করে দেখেছে। একই ভুল এখন সরকার আবার করতে যাচ্ছে। তারা স্ট্যান্ড নিয়েছে তরুন ব্লগারদের বিপক্ষে। আবার এখন গণজাগরন মঞ্চও তাদের কোন কাজে আসছে না। কাজেই তরুন ব্লগার এক্টিভিস্টদের ইউজ করা শেষ। এখন টিস্যুর মত ঝেড়ে ফেলে দিচ্ছে। ব্যাপারটা তাই নয় কি ? যে ইমরান কে সরকার পুতুলের মত নাচিয়েছে তার অবস্থাও আজ ভীষনভাবে নড়বড়ে। সরকার যে হিরো থেকে জিরো তে চলে এসেছে, তা নিয়ে আদৌ মাথাব্যাথা আছে কিনা তাদের, তা আমরা জানিনা। এবং ইহাই হচ্ছে বাংলাদেশের ভোটিং রাজনীতি। যে রাজনীতিতে বলি হতে হচ্ছে সাধারন ব্লগারদের।
আমার মনে হয় সরকার এখন নানা দিক থেকে প্রেশারে আছে। ৬ তারিখ আবার হেফাজতে ইসলামের লং মার্চ। যেখানে আশা করেছিলাম সরকার জনগণের সাথে থাকবে, মুক্তিযুদ্ধের সপক্ষে থাকবে, সেখানে তারা চেষ্টা করছে সব পক্ষকে খুশি রাখার। কিন্ত মুক্তিযুদ্ধের চেতনা নেগোশিয়েশনের যায়গা নয়। নাস্তিকতার ধোয়া তুলে সব নৌকায় পা দিয়ে সরকার যতই ত্যানা প্যাচাক, তাতে লাভ হবেনা। সরকারের মুখোশ এখন খুলে পড়েছে। সবাইকে খুশি রাখা আর সঠিক কাজ টি করা, এক ব্যাপার না। সরকারের জন্য এখন এটাই সবচাইতে কঠিন পরীক্ষা, তারা কি সঠিক কাজটি করবে, নাকি সবাইকে খুশি রাখার জন্য নীতিকে জলাঞ্জলী দিবে।
আমার ভোট কে ইন্সাল্ট করার অদিকার সরকারের নাই। সরকার কে আমার ভোট পেতে হলে, সততা আর নিষ্ঠার সাথেই পদক্ষেপ নিতে হবে। নতুবা ভোটের আশা ত্যাগ করতে পারেন। এইটা আমি থ্রেট দিলাম, এবং মনে রাখবেন, এই থ্রেট আমার একার না। হাজার হাজার তরুনের। আমাদের ভোট কে অপমান করার সুযোগ আমরা আর দিবো না।
জয় বাংলা।
(দয়া করে কেউ আস্তিকতা নাস্তিকতা নিয়ে হুদাই ত্যানা প্যাচাবেন না, প্রাসঙ্গিক থাকুন বিষয়ে)
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





