somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরদর্শনে অদূরদর্শীতা...

০২ রা মে, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা মজার ব্যাপার দিয়ে শুরু করি।

সাভার ট্রাজেডি নিয়ে টক শো দেখছিলাম একাত্তর টিভিতে।
অমিতাভ রেজা বললেন- আমার খুবি খারাপ লাগে, যখন দেখি গুরুত্বপুর্ন নিউজের মাঝে বিজ্ঞাপন দেয়া হয়। কি হয় সাভারের মত একটা বিষয়ে নিউজের মাঝে বিজ্ঞাপন না দিলে ?

উত্তরে উপস্থাপিকা জানালেন- আপনাদের সাথে সম্পুর্ন একমত। আমরা আপনার সাথে এই আলোচনায় আবার ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর.... :| :|

দেখছিলাম একাত্তরের মঞ্চ।
আজকের অতিথিরা সবাই আমার ফিল্ডের সাথে রিলেটেড বলে খুব মনযোগ দিয়ে দেখছিলাম। আমন্ত্রিত অতিথিরা হচ্ছেন, অমিতাভ রেজা (বিজ্ঞাপন নির্মাতা), এনামুল করিম নির্ঝর (চলচ্চত্র নির্মাতা), গাওসুল আলম শাওন (সিইও- গ্রে এডভার্টাইজিং), ইশতিয়াক রেজা (পরিচালক বার্তা, চ্যানেল ৭১) এবং ভিডিও কনফারেন্সে ছিলেন সানাউল্লাহ লাভলু।
আজকের বিষয় ছিলো সাভার ট্রাজেডিতে মিডিয়ার ভুমিকা।

প্রথমেই লাভলু সাহেব বললেন, পৃথিবীর কোন দেশে এই ধরনের ডিজাস্টারের সময় এত কাছ থেকে মিডিয়া কাভারেজ দেয় না। এতে মিডিয়াকর্মীদের ঝুকি যেমন আছে, তেমনি মিডিয়া এথিক্সের কিছু ব্যাপার ও আছে। মিডিয়াগুলোর উচিত ছিলো অনেক দূর থেকে লং শটে পুরো ব্যাপারটা কাভার করা। তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং বোস্টন বোমা হামলার উদাহরন ও দেন। তাছাড়া তিনি আরো বললেন, সাধারন মানুষদের ও উদ্ধার কার্যে অংশ নিয়ার ঝুকি নিতে যাওয়া উচিত হয়নি। মিডীয়া গুলো নিউজ কাভারেজের সময়ে এক ধরনের কম্পিটিশন এর মনোভাব ও কাজ করছিলো সব মিডিয়ার মাঝে। (সাধারন মানুষ এগিয়ে না আসলে এত মানুষ উদ্ধার পেতো কিনা, সে ব্যাপারে তিনি অবশ্য কিছু বলেন নি।)

ইশতিয়াক রেজা সাহেব উত্তরে ওয়ার্ল্ড মিডিয়া পলিসির থেকে কোট করলেন, যে কোন দুর্যোগের সময়ে সকল সাংবাদিকদের কাধে কাধ মিলিয়ে কাজ করার কথা বলা আছে। তিনি লাভ্লু সাহেবের কথার উত্তরে জানালেন, প্রথম যখন ঘটনা ঘটে, তখন আসলে মিডিয়া যতটা পারে কাছ থেকেই কাভার করে, এটা মিডীয়ার ই দায়িত্ব। ( তবে উদ্ধারের মাঝখানে কাওকে তার অনুভুতি জিজ্ঞেস করাটা উচিত নয়। দিলো নি মুন্নি সাহাকে একটা খোচা, তবে এড়িয়ে গেলেন একাত্তরের নেয়া ইন্টারভিউগুলো)

অমিতাভ রেজা বলেন, একজন দর্শক হিসেবে মানুষ আসলে বিভৎসতার খবর জানতে চায়, বিভৎসতা দেখতে চায় না। কাজেই শুধু খবর জানানোই যথেষ্ট ছিলো। তবে এই মার্মান্তিক ঘটনা দেখানোর ফলে মানুষের যে হার্ট টাচ করেছে এবং সহায়তা করার জন্য একটা স্পিরিট তৈরি হয়েছে, সেইটা তিনি অস্বীকার করেন নি। তবে ভায়োলেন্স যেন না দেখানো হয়, তা সম্পর্কে সতর্ক থাকতে বললেন তিনি।

রেজা সাহেব জবাবে বললেন, প্রাথমিকভাবে ভায়োলন্স না দেখালে কি এই সাড়া টা মিলতো ?

গাওসুল আলম শাওন এটাকে ডিফেন্ড করেছেন ভিজুয়াল ল্যাঙ্গোয়েজের উদাহরন দিয়ে। দর্শক কি দেখতে চায় এবং কি দেখালে তারা মটিভেটেড হবে, এই ব্যাপারে তিনি জোর দিতে বলেছেন। তিনি বলেছেন, শুধু খবর জানানো যথেষ্ট না, সেই সাথে দর্শকদের কমিউনিকেট করার ও একটা ব্যাপার থাকে।


এনামুল করিম নির্ঝর অবশ্য কিছুটা স্ট্রেইট কথা বলেছেন। তিনি বললেন, ইনফরমেশন এবং সেনসেশন এক জিনিস নয়। কাজেই দর্শকদের কতটুকু ইনফো শেয়ার করা যাবে এবং কতটুকু সেনশেসন দেয়া যাবে, সেইটা আগে থেকেই নির্ধারন করতে হবে।


মাঝখানে দুজন দর্শক ও ফোন দিয়েছিলেন। একঝন জানালেন, এখন টেলিভিশনের পুরো টিয়ারপি নিউজে, প্রগ্রামে টিআরপি নেই বললেই চলে। কাজেই টেলিভিশন সারাক্ষন বাপারটা কাভার করছে। টেলিভশন ও যেহেতু বিজনেস, দর্শক যা দেখাবে, তাই তো দেখানো হবে। এটাই স্বাভাবিক।
অন্য দর্শক জানালেন, টেলিভিশন মিডীয়াকে অবশ্যই এডিটোরিয়াল জাজমেন্টের ভিতর দিয়ে যেতে হবে।


আমার অপিনিয়ন হচ্ছে, মিডিয়া তার ল এবং এথিক্স মেনে একটা ডিজাস্টার কাভার করবে, ভিউয়ারস দের মধ্যে পজেটিভ একটা ম্যাসেজ থ্রো করার চেষ্টা করবে। সেই সাথে তাদের কিছু ম্যাচিউরিটিও দেখাতে হবে। শুধু মাত্র নিউজ না দেখিয়ে তারা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারে। এই বিল্ডিং এর মেকিং থেকে ইন্সপেকশনের সাথে কারা কারা জড়িত তা খুজে বের করতে পারে। এইখানে মিডিয়ার ভুমিকা বড়ই স্পষ্ট। শুধুমাত্র আগে খবর পরিবেশনের জন্য নিশ্চিত না হয়েই ইনফরমেশন দেয়া বা মুন্নি সাহা টাইপের অবান্তর প্রশ্ন করা মোটেই যুক্তিযুক্ত না। তবে এ কয়দিনে মিডিয়ার একটা পজেটিভ ভুমিকাই আমরা দেখতে পেয়েছি। আরো পজেটিভ হতে পারতো, যদি এই দুর্দিনে মিডিয়া সকল মানুষ কে মূল ঘটনার সাথে আরো রিলেট করার লক্ষ্যে আগে পরের সকল ঘটনার উপর একটা পার্ফেক্ট ডকুমেন্টেশন করতে পারতো।

তবে একটা ব্যাপার, অনলাইন মিডিয়ার বিরাট ভুমিকাটার কথা কিন্ত মেইনস্ট্রিম মিডিয়া খুব একটা উচ্চারন করছে না।

তা আপনাদের মতামত কি সাভার ট্রাজেডিতে মেইনস্ট্রিম মিডিয়ার ভুমিকা নিয়ে ?
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৩ রাত ১১:৫৬
২২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×