somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান পোষ্ট : ফুলকপিময় জীবন

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিলো ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম,

শীতের দিনে, তোমার কাছে, ফুল চাইনি প্রিয়
সময় পেলে, রান্না করে, ভাজা ফুলকপি দিও

ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর, আমার জীবন এবং যৌবন''ভাজা ভাজা, তিলের খাজা'' হয়ে গেছে। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছো?

আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে?

এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করলো। সবমিলিয়ে প্রায় শ পাঁচেক প্রশ্ন। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই। অল্প কয়েকটা মনে আছে। যেমন

1. প্রথম লাইনে একটা শব্দটা আছে, প্রিয়। কে তোমার প্রিয়?
2. কে তোমাকে ফুল দেয়?
3. কেন দেয়?
4. কীভাবে দেয়?
5. কোথায় দেয়?
6. দিনে কয় বার দেয়?
7. কি ফুল দেয়?
8. আর কি কি দেয়?
9. কি কি দিতে বাকি রাখছে?
10. তাজা ফুল না প্ল্যাস্টিকের ফুল?
11. কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো?
12. এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কে?
13. কাঁচাফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে?
14. অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে?
15. ঘরের রান্না মুখে রোচে না?
16. ফুলকপি মানে কি সবজি ফুলকপি না এর অন্য কোনো গোপন অর্থ আছে?
17. সারাজীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি?
18. আর কত ফুলকপি চাও?
19. কবে তোমার পেট ভরবে?
20. বুড়ো হচ্ছো আর ক্ষিধে বাড়ছে না?
21. পেয়েছো টা কি তুমি?
22. তোমাকে কি আমি খেতে দিই না?
23. রাস্তা ঘাটে ফুলকপি চেয়ে বেড়াও?
24. আজ ফেসবুকে চাইছ, কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে?
25. পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে?
26. আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না?

সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম। তোমার এত লোভ কেন?

আমি কোনও প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি। ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ। ফুলকপি আর ফুলকপি। মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে।

গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, আপনি জীবনে এতগুলি ফুলকপি দেখেননি।

আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে।

ও গোমড়া মুখ করে চা বানাতে গেলো। আমি ভয়ে ভয়ে রইলাম। চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে?
ঈশ্বরের অশেষ কৃপায় খানিকবাদে ও আদা চা নিয়ে আসলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না। ফুলকপির বড়া ভেজেছি। ওটা খেয়ে তারপর চা খাও ...

পুনশ্চ:: আরেকটা প্রশ্ন ছিল। এখন মনে পড়ছে। কি আছে ফুলকপিতে, যা আমার নেই (বলে কান্না)

পুনশ্চ ২ :: আরেকটা প্রশ্ন ছিল। এখন মনে পড়লো।
সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলি ফুলকপি খেয়েছো? লুকিয়ে লুকিয়ে।...


#collected
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×