somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান আনলিমিটেড :) :)

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাইফুল ডিভি লটারিতে আমেরিকা এসে চাকরি নেন একটা সুপারমলে।
তিনি চাকরি নেয়ার তিন দিনের মাথায় দোকানের বেচাবিক্রি ১০ গুণ বেড়ে যায়। দোকানের মালিকের মনে সন্দেহ দেখা দেয়,
কীভাবে দোকানের বিক্রি হঠাৎ বেড়ে গেল?
কাহিনী কি?
তিনি একদিন সরেজমিন তদন্ত করতে নামলেন।
লুকিয়ে একদিন দোকানে গেলেন।
গিয়ে দেখেন সাইফুল একজন ক্রেতার কাছে মাছ ধরার ছিপ বিক্রি করছেন।
তাদের মধ্যে নিম্মলিখিত সংলাপ বিনিময় হচ্ছে-....
সাইফুল: স্যার, ছিপ তো কিনলেন, কিন্তু ছিপ দিয়ে মাছ ধরবেন, এজন্য আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। স্যার আমার কাছে একটা 'অসাম' টুল আছে। এই টুলে বসলে আপনার সময় যে কীভাবে কেটে যাবে, আপনি বুঝবেনই না দারুণ আরামদায়ক।
ক্রেতা আনন্দিত গলায়: দেখি, টুলটা দেখান তো।
সাইফুল: স্যার, টুল তো নিয়েই ফেললেন। কিন্তু রোদের হাত থেকে বাঁচার কি উপায়?
এই যে আপনি রোদের মধ্যে নদীতে ছিপ ফেলে মাছ ধরবেন, রোদের তেজ থেকে বাঁচার জন্য আপনার তো প্রটেকশন দরকার, তাই না?
স্যার, একটা ভালো ক্যাপ আছে। দেখাবো?
ক্রেতা ছিপ এবং টুলের পর ক্যাপও কিনে ফেললেন।
সাইফুল: স্যার, রোদের আসল সমস্যা কি জানেন? চোখ। চোখে রোদ পড়লে মাথা ধরে। আপনার চোখের প্রটেকশনই আসল।
স্যার, নতুন একটা সানগ্লাস আসছে, একটু চোখে তুলে দেখবেন নাকি? ক্রেতা সানগ্লাসও কিনে ফেললেন।
এভাবে সাইফুল সান্সস্ক্রিন ক্রিম, অবসর কাটানোর জন্য পানীয়, ম্যাগাজিন ইত্যাদি ক্রেতাকে গছিয়ে দেলেন।
ক্রেতা ট্রলি ভর্তি করে বাজার নিয়ে হৃষ্টচিত্তে বাসায় ফিরলেন।
সাইফুলের পারফরমেন্স দেখে মালিক দারুণ খুশি। তিনি এগিয়ে গেলেন সাইফুলের কাছে।
জড়িয়ে ধরে বললেন, ওই শালা কিনতে আসছিল ছিপ, তুমি তারে কতকিছু বুঝাইয়া দিলা?
সাবাস, এই তো চাই।
সাইফুল বিনীত গলায় বলল, উনি ছিপ কিনতে আসেন নাই। উনি আসছিলেন উনার ওয়াইফের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনতে।
আমি বললাম, স্যার, এই ৪/৫ দিন আপনি ঘরে বইসা থাইকা কি করবেন?
তারচেয়ে ভালো নদীর ধারে চলে যান, মাছ ধরুন।
সময়টা দিব্যি কেটে যাবে।
স্যার, মাছ ধরার জন্য ছিপ লাগবে। আমাদের এখানে ভালো ছিপ আছে, দেখাবো?

#collected
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×