somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"3am Friend" যাকে আপনি রাত ৩টায়ও ফোন করে জ্বালাতে দ্বিধা করবেন না! একে বাংলায় কী বলা যায়?

২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজে বন্ধুত্বের সম্পর্ক পশ্চিমা যেকোন দেশের চেয়ে গভীর এবং আন্তরিক। সম্পর্কগুলো এখানে যত মধুর, অন্য কোথাও সেরকম নেই। প্রবাসে গেলে এই বন্ধুত্বের ফেনোমেনন আর আগের মতো অনুভূত হয় না। জীবনের সর্ব প্রকার আনন্দের আধার যেন এই বন্ধু সম্প্রদায়।

মনে করে দেখুন স্কুল জীবনের কথা, যখন পরীক্ষা ছাড়া আর কোন ধরণের দুশ্চিন্তা ছিল না। ওমুকের বাড়ির ডাবগুলো বা পেয়াড়াগুলো কীভাবে হস্তগত করা যায়, এসবই ছিল জীবনের প্রধান উদ্দেশ্য। অথবা কীভাবে আগামি সিজনে পাশের গ্রামের ফুটবল দলকে শূন্যগোলে হারানো যায়।


বাঙালির সমাজে বন্ধুর মর্যাদা অন্য কোন সমাজে আছে কিনা জানা নেই। কিন্তু তবু ইংরেজি ভাষার ব্যাপকতার কারণে তাদের টার্মগুলোই বেশি জনপ্রিয়তা পায়।


থ্রি এ.এম. ফ্রেন্ড বলতে তাকেই বুঝায় যার সঙ্গে যেকোন সময় যেকোন বিষয়ে নির্দ্বিধায় কথা বলা যায়।

তাত্ত্বিকভাবে থ্রি এ.এম. ফ্রেন্ড হলো, যাকে রাত তিনটা বাজলেও ফোন দিতে মানা নেই। ঘুমের বারোটা বাজালেও তাতে কারও কিছুই যায় আসে না। অপর প্রান্তের বন্ধুটি চরম রাগে ফোন ধরলেও তাতে কিছু মনে করার নেই।

আরও কিছু বিষয় আছে, যা আমাদের সমাজের সাথে মিলে যায়-

১) তার সাথে অসময় বলতে কিছু নেই: এভরি টাইম, রাইট টাইম!
২) যে কোন বিষয়ে কথা বলা যায়: গোপনীয়তার বালাই নেই!
৩) যে কোন বিষয়ে তাকে বিশ্বাস করা যায়: (তবে, প্রেমিক/প্রেমিকার ব্যাপারে রিস্ক না নেওয়া ভালো!)
৪) জীবনের ব্রেকিং নিউজটা তাকেই আগে বলা চাই! খারাপ/ভালো সব সংবাদ তাকে না জানিয়ে শান্তি নেই!
৫) তারা আমাকে আমার চেয়েও ভালো চেনে: "এবার দেখলি তো! আমরা জানতাম তুই পারবি।"
৬) বন্ধুর ভালোবাসা নিয়ে সন্দেহ জাগে না
৭) তাদের ধৈর্য্য, ভালোবাসা এবং সহানুভূতি আমাকে 'বিশেষ' ভাবতে সাহায্য করে
৮) তাদের কারণে মনে হয় আমি তো একা নই
৯) তারা আমার খারাপতম সময়ে পাশে ছিল
১০) তারা আপনার ভালো দিক ও মন্দ দিক সবই জানে
১১) উত্তম পরামর্শ তারাই আপনাকে দেয়
১২) তাদের সাথে গোপনীয়তা বলে কিছু নেই
১৩) দিনের ব্যস্ত সময়টি আপনি শান্তিতে কাটান কারণ দিনের শেষেই আছে বন্ধুদের আড্ডা
১৪) আপনি নিশ্চিত যে, কোন কিছুই আপনাদের সম্পর্ককে বদলাতে পারবে না
১৫) তারা আপনার পেছনে আছেই: বিপদে পাশে এসে দাঁড়াবেই
১৬) ......
১৭) .... এরকম অসংখ্য বিষয় লেখা যায়....।

আমার এক বন্ধু আছে যে সারাক্ষণ আমার সাথে বকবক করে। একটু বাচাল টাইপের আরকি! কিন্তু নিজের বাড়িতে তার কী ভাব! তার মা আমাকে বলে, আমার শান্ত ছেলেটাকে নিয়ে যে আমি কী করি! আমি তো অবাক! শান্ত? হ্যাঁ শান্তই তো। ও তো বাড়িতে টু শব্দটা করে না। দশ ডাকেও রা' করে না।

সবাই বলে আমি শান্ত, বন্ধুরা বলে আমি একটু জেদি... একদম কাছের বন্ধুরা বলে আমি একটা পাগল (মতান্তরে, ছাগল)।

বন্ধু হলো সেই ব্যক্তি যে আপনার সকল দুর্বলতা সম্পর্কে জেনেও আপনার পাশে থাকে।

বন্ধু ও বন্ধুত্ব একটি অসাধারণ সম্পর্ক, যা মানুষকে সমাজ ও সংসার সম্পর্কে সচেতন ও প্রস্তুত করে তোলে।

অনেক বন্ধুত্ব কর্মজীবনেও আলো ছড়ায়....

বন্ধুত্ব একটি ভাগ্যের বিষয়, ভালো বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয়।


সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×