somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজনামচা: অবাধ্য অবুঝ একপথে চলা মস্তিষ্ক

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকে ঢুকেছি টাকা তুলতে হবে। কিন্তু ব্যাংক অফিসে গ্রাহক-কর্মকর্তাদের কথা আর প্রতিকথাগুলো কানে এসে বিঁধছে। না পারছি বুঝতে, না পারছি এড়িয়ে যেতে। অপেক্ষায় আছি আমার ডাক কখন আসবে। কিন্তু বিক্ষিপ্ত কথাগুলো না শুনে উপায় নেই। শুনছি আর গলাধঃকরণ করছি। কিন্তু একটি কথা কোনমতেই গলার নিচে নামছে না। লুঙ্গি ডান্স। হ্যাঁ লুঙ্গি ডান্স! গ্রাহক-কর্মকর্তার কথোপকথনে কেন কীভাবে 'লুঙ্গি ডান্স' এসে জায়গা করে নিলো, আমি তাই ভাবছি, আর অপেক্ষা করছি।

আমার অপেক্ষার সময়টি এতো অস্থিরতায় কাটবে আগে জানা ছিলো না। ফোন হাতে নিয়ে ইন্টারনেটে প্রবেশ করলাম, যেন লুঙ্গি ডান্স এর বিষয়টি থেকে মনকে দূরে রাখা যায়।

কিন্তু মস্তিষ্কগুলো বড্ড একমুখী হয়ে গেছে। যা ভালো লাগে, যা ভাবতে অভ্যস্ত, তা নিয়েই ব্যস্ত থাকে। ফেইসুবকের নিউজফিড, অথবা অনলাইন নিউজগুলো আমাকে লুঙ্গি ডান্স থেকে থামিয়ে রাখতে পারলো না। আমি লুঙ্গি ডান্সের তালে নাচতে থাকলাম। আহ, নাগরিক বিনোদনের কত যে অভাব!

একবার মনে হলো, লু্ঙ্গি ডান্স এর বিষয়টি তো আসতেই পারে। হয়তো গ্রাহক কোন প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে, যেখানে লুঙ্গি ডান্স একটি আইটেম। ভালোই হবে। আমি মনের চোখে লুঙ্গি ডান্স দেখতে লাগলাম। অনেক দিন লুঙ্গি ডান্স দেখা হয় নি।

ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে একই কাউন্টারের পাশ দিয়ে যাচ্ছি। আবারও লুঙ্গি ডান্স। কিন্তু এবার আরও একটু স্পষ্ট আকারে। গ্রাহক বলেই চললেন, 'আপনাদের টুঙ্গি ব্রান্চে যদি পাওয়া যায়, তবে তো আর কোন কথাই নেই।' হায়, অবাধ্য অবুঝ একপথে চলা মস্তিষ্ক!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

×