বিশ্বের প্রথম দিয়াশলাই ও লাইটার
০৮ ই জুলাই, ২০১১ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথম : দিয়াশলাই
খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে চীনে প্রথম দিয়াশলাই উদ্ভাবিত হয়েছিল। এ দিয়াশলাইটি ছিল মূলত সালফার ভর্তি পাইন কাঠের শলাকা। এটি কোনো আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরিত হয়ে অগ্নিশিখায় রূপ নিত। আর এটি জ্বালানোর অন্যকোনো উপায়ও ছিল না। ৬ষ্ঠ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত দিয়াশলাই তৈরির নানা কৌশল আবিষ্কৃত হলেও এর কোনোটিই সহজ ছিল না। এরপর ১৮২৭ সালে ইংলিশ রসায়নবিদ জন ওয়াকার আধুনিক দিয়াশলাই আবিষ্কার করেন। আট সেন্টিমিটার দীর্ঘ এই দিয়াশলাইয়ের কাঠের মাথায় পটাশিয়াম ক্লোরেট, এন্টিমনি সালফাইড, গাম এরাবিক ও পানি দিয়ে প্রস্তুতকৃত মিশ্রণের শুষ্ক দ্রবণ লেপ্টানো ছিল।
প্রথম লাইটার:
আরব সামরিক প্রকৌশলীরা প্রায় ১২০০ খ্রিস্টাব্দের দিকে লাইটার উদ্ভাবন করেছিলেন। তবে, লাইটার উদ্ভাবনের উদ্দেশ্যটি ছিল ভিন্ন। বিভিন্ন আগ্নেয়াস্ত্রে আগুন লাগানোর জন্য তারা লাইটার উদ্ভাবন করেছিলেন। আরবীয় প্রকৌশলী কর্তৃক উদ্ভাবিত লাইটারটি বর্তমান সময়ের লাইটারের মতো আকারে ছোট ছিল না। এর মূল আধারটি ছিল বৃহত্ আকৃতির ফ্লাস্ক।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন