somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ বুদ্ধিজীবী দিবস ও কিছু প্রশ্ন

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ বুদ্ধিজীবী দিবস ও কিছু প্রশ্ন
বোরহান উদ্দিন রুবেল

১৯৭১ সালের বিজয় লাভের ঠিক দুইদিন আগে ১৪ ডিসেম্বর বাংলাদেশী বুদ্ধিজীবীদের উপর এক নারকীয় অভিযান চালিয়ে বাংলাদেশকে মেধা শূন্য করা হয় । এই দিনটি আজ বাংলাদেশী মানুষের কাছে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পরিচিত । বাংলাদেশের মানুষ এই দিনটি খুব ভালভাবেই পালন করে , কোন না কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় । কিন্তু এই বুদ্ধিজীবী হত্যা কেন হয়েছিলো ? কারা এই হত্যার সাথে জড়িত ছিল ? এই প্রশ্নগুলো জনমানুষের মনে বিশেষ করে তরুণ প্রজন্মের মনে জাগ্রিত হয় বেশি । কিন্তু মানুষের এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে আওয়ামী বুদ্ধিজীবীরা সবসময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাঁদের সহযোগীদের দায়ি করে আসছে । তাঁদের এই উত্তরগুলো কি সঠিক ? তারা কি পুরোপুরি নিরপেক্ষভাবে বলছে ? নাকি আওয়ামী চেতনায় নেশাগ্রস্ত হয়ে তারা আবল তাবল বলছে ? এতদিন মানুষের মনে এই প্রশ্নগুলো না জাগলেও এ কে খন্দকারের “ ৭১ এর ভিতরে ও বাহিরে ” এবং তাজউদ্দীন আহমেদের মেয়ের বই প্রকাশের পর নতুন করে জেগে উঠেছে । আরো জেগে উঠে যখন দেখি বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা নিয়ে আওয়ামী ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সংখালুগু ছাত্র , তাপস পাল নিহত হয় । অন্যদিকে শাহবাগের শত শত চেয়ারে ২০/২৫ জন বসে বুদ্ধিজীবী দিবস পালন করছে পুরো রাস্তা বন্ধ করে । বুদ্ধিজীবী হত্যা দিবস নিয়ে যখন এতো অপরাজনীতি দেখি তখন বুদ্ধিজীবী দিবস সম্পর্কে কিছু প্রশ্ন মনের অজান্তেই জেগে উঠে । যে প্রশ্নগুলোর উত্তর দেখলে আবার ইতিহাস ও প্রতিষ্ঠিত চিন্তা-চেতনা পাল্টে যাবারও সম্ভাবনা থাকে ............... তা হলো
(১) পাকিস্তানিবাহিনী ও তাঁদের সহযোগীরা চূড়ান্ত পরাজয়ের ঠিক দুইদিন আগে কেন বুদ্ধিজীবীদের হত্যা করলো ? এতদিন এতো মানুষ হত্যা করলো তাঁদের কেন হত্যা করেনি ?
(২) ১৪ ডিসেম্বর পুরো দেশ প্রায় মুক্তিবাহিনীর দখলে ছিল অথচ পাকিস্তানী বাহিনীর বুদ্ধিজীবী হত্যা মিশনে তারা কোন বাঁধার সম্মুক্ষিন না হয়েই হত্যাকাণ্ড চালালো কিভাবে ?
(৩) পাকিস্তানী বাহিনী না হয় হত্যাকাণ্ড চালিয়েছে কিন্তু তাঁদের এই দেশীয় সহযোগীরা চূড়ান্ত পরাজয় নিশ্চিত হয়েও কেন সহযোগিতা করলো ? তাদেরতো ভয় থাকার কথা ছিল । কারণ তাঁদের এইদেশে থাকতে হবে ।
(৪) বাংলাদেশী বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করে ভারতের উপর নির্ভরশীল করার মতো বোকা কাজটি কি বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে পাকিস্তান করবে ? নাকি ভারত মুজিববাহিনীর মাধ্যমে চীনপন্থি বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে চীনের প্রভাবমুক্ত করেছে ?
(৫) যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাঁদের মধ্যেতো কোন আওয়ামী বুদ্ধিজীবী ছিলনা । যারা হত্যা হয়েছে তাঁরা মূলত কম্যুনিস্ট ছিল তবে রাশিয়াপন্থী নয় তাঁরা ছিল চীনপন্থি । ভারত রাশিয়ার সমর্থন নিয়েই পাকিস্তানের বিপক্ষে হামলা চালাতে সম্মত হয় তাঁর আগে তাঁরা হামলা চালায়নি । আর চীন ছিল পাকিস্তানের পক্ষে । পাকিস্তান কি তাঁদের মিত্র চিনপন্থিদের হত্যা করার মতো বোকা কাজটি করেছে ? না করলে চিনপন্থিদের হত্যা করেছে কারা ?
(৬) আওয়ামী বুদ্ধিজীবী আ গা চৌ , মুনতাসির মামুন , শাহরিয়ার কবিরের মতো মুক্তযুদ্ধের সৈনিকদের ( যাদের প্রশ্ন করলে বলে আমরা যুদ্ধে যাইনি কারণ আমরা মারা গেলে দেশ মেধাশূন্য হয়ে যাবে ) হত্যা না করে তাঁদের চেয়েও কম পরিচিত শিক্ষকদেরও কেন হত্যা করা হল ?
(৭) ৭১ সকল হত্যা না হয় রাজাকাররা করেছে তাহলে ৭২ সালে জহির রায়হান কে কারা হত্যা করেছে ? এখানেও কি সে পাকিস্তানী বাহিনী আর রাজাকাররা ? নাকি পশ্চিমবঙ্গে বসে আওয়ামী নেতাদের অপকর্মের ডকুমেন্টারি তৈরি ছিল তার অপরাধ ?
সর্বশেষ এটা বলবো , জাতির উচিৎ বুদ্ধিজীবী হত্যা দিবসে তাঁদের সম্মানের সহিত স্মরণ করা এবং যারা অপরাজনীতি করে এটার মাধ্যমে ফায়দা লুটতে চায় তাঁদের বয়কট করা । আর আরেকজন জহির রায়হানের জন্মদেয়া যাতে তাঁদের অপকর্মের ডকুমেন্টারি জাতির কাছে উম্মুক্ত করে জহির রায়হানের আত্মাকে শান্তি দিতে পারে ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×