somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন আর গোপালভাঁড়ের গল্পের প্রয়োজন পড়ে না। সাংবাদিক এবং নেতারাই বড় গোপালভাঁড়।

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মটা মফস্বল এলাকায় হয়েছিল। বাড়ি থেকে কয়েক কিলো দূরে গেলেই গ্রাম। মাঝে মাঝে বিভিন্ন কারণ এবং উপলক্ষ্যকে কেন্দ্র করে গ্রাম এলাকাগুলোতে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছিল। গ্রামে ঘুরতে গিয়ে বেশ মজার অভিজ্ঞতা হয়েছিল। এটা হয়তো শুধু গ্রামেই নয় শহরের মানুষের মাঝেও এই বৈশিষ্ঠ্য বিদ্যমান রয়েছে। নিজের ঘরের প্রতিবন্ধী সন্তানটিকে কেউ খোড়া নুলা কিংবা ঢসা বলতে চায় না। কিন্তু পাশের বাড়ির প্রতিবন্ধী ছেলেটিকে যেভাবে পারা যায় খোড়া নুলা ঢসার চাইতে আরো বেশি কিছু বলতে চায়। হয়তো ভাষার সংকির্ণতার কারণে আর কোন বিশেষণ যোগ করতে পারে না।

সেই গ্রামের মানুষগুলোর পূর্ণ ছায়া বর্তমান সরকারের মাঝে দেখা যাচ্ছে। সাবেক স্বৈরাচারী সরকার এরশাদ সাহেবের হ্যা এবং না ভোটটিকে দেশের সকল রাজনৈতিক দলগুলোই ক্যাঙ্গারু নির্বাচন বলে থাকে। আবার ৯৬ সালে খালেদা জিয়ার দলীয় সরকারের অধীনে স্বল্পস্থায়ী নির্বাচনকে বর্তমান আওয়ামীলীগ সরকার এবং তাদের নেতারা প্রহসনের নির্বাচন কিংবা ‘গনতন্ত্রের মৃত্যু’ বললেও ৫ জানুয়ারীর নির্বাচনকে অবৈধ বলতে নারাজ। বরঞ্জ এটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য এবং বৈধ নির্বাচন। এ যেন গ্রামের সেই গৃহবধূ। যে নিজের সন্তানকে কখনো প্রতিবন্ধী বলতে পারে না।



তোফায়েল আহমেদ এবং জাহাঙ্গির কবির নানকরা যখন বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধান রক্ষা করা হয়েছে। ঠিক তখন মনে পড়ে, মাধ্যমিক স্কুলে পড়াকালীন সময়ে সামাজিক বিজ্ঞান বিষয়ে সংবিধান নিয়ে অনুচ্ছেদটির কথা। “সংবিধান তৈরী হয়েছে মানুষের উপকারের জন্য। সংবিধানের জন্য মানুষ নয়”। তাহলে কি এই শিক্ষাটি ভুল?

বিশাল লাইন অতিক্রম করে ক্লান্ত শ্রান্ত হয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুললাম। ভোটার হয়ে গেলাম। ভাবলাম, যাক এইবার তাহলে আমার মতামত দিয়ে দেশের কোন অংশে সামান্য হলেও ‍ভূমিকা রাখতে পারবো। কিন্তু আশায় গুড়ে বালি। সেই আশা আর পূরণ হলো না। ৪ বছর আগে ভোটার তালিকায় ভোটার তালিকায় নাম উঠলেও আজ অবধি জাতীয় নির্বাচনে নিজের ভোটাধিকারখানি প্রয়োগ করতে পারলাম না। মাঝখান থেকে চলে গেল ১০ম জাতীয় সংসদ নির্বাচন।



এতোকিছুর পরও ৫ জানুয়ারীর নির্বাচন নাকি ‘গনতন্ত্র’ কে রক্ষা করেছে। ৫ জানুয়ারীর নির্বাচনই নাকি দেশের যুগান্তকারী ইতিহাস হয়ে থাকবে। ৫ জানুয়ারীর নির্বাচন নাকি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এসব আমার বক্তব্য নয়, জাতির আব্বুর বড় কন্যা কথা। তার এইসব কথা সাংবাদিকরা শোনে আবার বিরাট আনন্দ নিয়ে পত্রিকায় লিখে দেয়, ৫ জানুয়ারী নির্বাচন নিয়ে ইতিবাচক রিপোর্ট করে থাকে। কিন্তু ৫ জানুয়ারীর কি ইতিহাসের যুগান্তকারী অধ্যায় নাকি কালো অধ্যায়। এই সিদ্ধান্ত আগামী প্রজন্মরাই গ্রহণ করবে। আপাতোত সাংবাদিকদের এমন তেলমাখা রিপোর্ট মানুষ আর গ্রহণ করে না। বরঞ্জ কারো যদি মন খারাপ থাকে হাসির একটু প্রয়োজন হয়, তবে আজকাল পত্রিকার রিপোর্ট পড়ে মানুষ চরম বিনোদিত হয়। তাই এখন আর গোপালভাঁড়দের প্রয়োজন পড়ে না। এখন সাংবাদিকরাই সবচেয়ে বড় গোপালভাঁড়।

যারা এই রিপোর্ট করে থাকেন সেই সাংবাদিকদের প্রশ্ন করতে ইচ্ছে হয়, ভাইসাহেব! আপনি কি আপনার ভোটটি দিতে পেরেছিলেন?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×