চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ চট্টগ্রাম ও বরিশাল বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ জন
বরিশাল থেকে ঢাকায় আসার ছাড়পত্র পেয়েছে ফরহাদ আহমেদ মিল্টন, জান্নাতুল ফেরদৌস ইভা, অমিত কুমার কর্মকার, জান্নাতুল ফেরদৌস কিন্নরী, মোমিনুল ইসলাম নাফিস, শারমীন সিদ্দিকী, অরবিন্দ হাওলাদার বাপ্পী, তানজিরা আহমেদ আইভি, মোহাম্মদ মাহমুদুল হক ইমরান ও নন্দা বর্ধন।
গত ৪.৫ ও ৬ এপ্রিল ব্যাপক উৎসাহ, উচ্ছ্বাস, আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ৪ ও ৫ এপ্রিল উভয় বিভাগে ১৫০ জন করে মোট ৩০০ জন প্রতিযোগির মধ্য থেকে প্রাথমিকভাবে মনোনীতদের গত ৬ এপ্রিল রোববার দ্বিতীয় প্রতিযোগিতায় মুখোমুখি হয়। এখান থেকেই বিচারকরা ১০ জন করে মনোনীতদের ঢাকায় বাসার ছাড়পত্র দেন।
চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিরা ১৫টি ও বরিশাল অঞ্চলের প্রতিযোগিরা ৫টি বিচারক প্যানেলের সামনে তাদের কণ্ঠের যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দেয়। চট্টগ্রাম বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১২ হাজার এবং বরিশাল বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় সাড়ে ৩ হাজার। প্রতিযোগিদের এত অংশগ্রহণ দেখে মুগ্ধ বিচারকরা।
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বিচারক হিসেবে গিয়েছিলেন সঙ্গীত জগতের ৪০ জন শুণীশিল্পী। চট্টগ্রাম বিভাগে বিচারক হিসেবে ছিলেন- খুরশীদ আলম, কনকচাঁপা, আবিদা সুলতানা, রিজিয়া পারভীন, রফিকুল আলম, শাম্মি আখতার, সালমা সুলতানা, ফাতেমা তুজ জোহরা, কবির বকুল, মিল্টন খন্দকার, ইমন সাহা, শফিক তুহিন প্রমুখ।
বরিশাল বিভাগে বিচারক হিসেবে ছিলেন- আব্দুল জব্বার, খালিদ হোসেন, রেবেকা সুলতানা, ইফফাত আরা নার্গিস, সুনীল চন্দ্র দাস, ফরিদ আহমেদ, লীনা তাপসী, অদিতি মহসিন প্রমুখ।
চ্যানেল আই সেরা কণ্ঠ'০৮ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকবেন দেশের দুই কিংবদন্তী সঙ্গীত তারকা সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা।
প্রতিযোগিতাং অংশ নিতে সারাদেশ থেকে এসএমএসের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন ৭৩ হাজার ১৭২ জন প্রতিযোগি এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা নাম নিবন্ধন করেছেন প্রায় ১৫ হাজার।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।