somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাবল টিভি দর্শক ফোরামের অনলাইন রেটিং পয়েন্টের উদ্বোধন

২১ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম অনলাইন রেটিং পয়েন্টের উদ্বোধন করা হয় ১৬ এপ্রিল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবল অপারেটর্স এসোসিয়েশনের সভাপতি এসএম আনোয়ার পারভেজ ও মোল্লা জালাল। সভাপতিত্ব করেন এরফানুল হক নাহিদ। সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম অনলাইন রেটিং পয়েন্ট চালু করায় তাদের অভিনন্দন জানাই। আমি নিজে এর উদ্বোধন করতে পেরেও আনন্দিত। দর্শকদের স্বার্থে অবশ্যই কিছু করা জরুরি। এখন দেশে অনেক বাংলা চ্যানেল, দর্শকরাই এর প্রাণ। আমি মনে করি, অনলাইন চালু হওয়ায় দর্শকরা মতামত প্রকাশ করতে পারবে। এসএম আনোয়ার পারভেজ বলেন, ১৯৯২ সালে এদেশে ক্যাবল টিভির যাত্রা শুরু। দীর্ঘদিনের পথচলায় আজ একটা অবস্থানে এসেছে ক্যাবল টিভি। এখন এর পথচলা শুধু দেশের বড় বড় শহরেই সীমাবদ্ধ নয়, সারাদেশে ছড়িয়ে গেছে। এর সঙ্গে আমরা যারা ব্যবসা করছি তারাই জড়িত নই, অনেক লেখক, ক্যামেরাম্যান, প্রোডাকশন বয়সহ প্রচুর মানুষ জড়িত। এক সময় মানুষ শুধু বিটিভি দেখতো। চ্যানেল বেড়েছে। আমরা সেই চ্যানেলগুলো দর্শকরা যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করে দিচ্ছি। দর্শকরা যাতে পরিচ্ছন্ন অনুষ্ঠান দেখতে পায় তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ক্যাবল টিভি দর্শক ফোরাম অনলাইন রেটিং পয়েন্ট চালু করায় তাদের ধন্যবাদ জানাই। মোল্লা জালাল বলেন, আমি মনে করি হাঁটি হাঁটি পা পা করে এই ফোরাম ভাল জায়গায় এসে পেঁৗছেছে। ক্যাবল টিভি দর্শক ফোরামের মহাসচিব আহমেদ সিরাজ বলেন, আমরা সবার সহযোগিতা নিয়ে পথ চলতে চাই। সভাপতির বক্তব্যে এরফানুল হক নাহিদ বলেন, দেশে প্রথমবারের মতো অনলাইন দেশীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা নিয়ে অনলাইন টেলিভিশন রেটিং পয়েন্ট শুরু করা হয়েছে গত ১লা এপ্রিল থেকে। যার আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ ১৬ এপ্রিল। এতে দর্শকদের ব্যাপক অংশগ্রহণ সুস্থ বিনোদনের অগ্রযাত্রায় বিশাল ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। উল্লেখ্য, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবু সাঈদ রতন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×