ফ্রি চ্যানেলই যেন বাংলাদেশিদের ভরসা আবারো টেন স্পোর্টসের ভেলকিবাজি
সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশে টাকার বিনিময়ে ডাউনলিংক করা হয় টেন স্পোর্টস, স্টার স্পোর্টস ও ইএসপিএন। অথচ এসব চ্যানেলে বাংলাদেশ খেলা প্রায় সময়ই দেখানো হয় না। সমপ্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মধ্যকার ক্রিকেট সিরিজও সমপ্রচার করেনি এগুলোর কোনোটি। গত দু'বছর ধরেই বাংলাদেশের খেলাগুলো দেখিয়ে আসছে সুপার স্পোর্টস ও নিওটিভি নামে দুটি ফ্রি টু এয়ার স্পোর্টস চ্যানেল। বিটিভির আযান, খবর এবং বাড়তি বিজ্ঞাপনের কারণে দর্শকরা যখন খেলাগুলো নিরবিচ্ছিন্নভাকে দেখতে পারছেন না তখন এ চ্যানেলগুলোই ছিল তাদের ভরসা। ক্যাবল অপারেটররাও দর্শকদের চাপের মুখে জরিমানার ঝুঁকি থাকা সত্বেও অননুমোদিত এ চ্যানেল দুটি ডাউনলিংক করেছেন।
টেন স্পোর্টসের ওপর দর্শকদের ক্ষোভ দিনদিন বেড়ে চলেছে। অপরদিকে ইএসপিএন ও স্টার স্পোর্টস আগামী ৫ বছর বাংলাদেশের কোনো খেলা দেখাবে না। ফলে এ ৩টি চ্যানেল ডাউনলিংকের মাধ্যমে বছরে কোটি কোটি টাকা বিদেশি হাতে তুলে দেয়ার পক্ষপাতী নন অনেকেই। ক্যাবল অপারেটররাও এর সঙ্গে একমত পোষণ করে বলেন, এ ৩টি চ্যানেলের জন্য গ্রাহকরা প্রতি মাসে ৮০ টাকা করে অপারেটরদের দিয়ে থাকেন, যার প্রায় সবটুকুই পরিবেশকদের মাধ্যমে বিদেশি কোম্পানিগুলো নিচ্ছে। এক হিসাবে জানা যায়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০ লাখ ক্যাবল গ্রাহক রয়েছে। প্রতি মাসে ৮০ টাকা করে দিলে এ ৩টি চ্যানেলের পেছনে গ্রাহকদের খরচ দাঁড়ায় প্রায় ২৪ কোটি টাকা। সরকার এ চ্যানেলগুলো বন্ধ করে অপারেটরদের সুপার স্পোর্টস ও নিওটিভি'র ডাউনলিংকের অনুমোদন দিলেই এ খরচটি বেচে যায়।
এদিকে, টেন স্পোর্টস চ্যানেলে বাংলাদেশের ব্যাটিং চলাকালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হঠাৎ কওে সমপ্রচার বন্ধ করে দেয়ায় ক্যাবল টিভি দর্শক ফোরাম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব আহমেদ সিরাজ গত ১৬ এপ্রিল এক বিবৃতিতে টেন স্পোর্টসের অনুমোদন বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তারা ইএসপিএন ও স্টার স্পোর্টসও ডাউনলিংকের বিপক্ষে মত দিয়ে বলেছেন, ফ্রি চ্যানেলগুলোই যদি আমাদের কাজে আসে তবে পে চ্যানেলের পেছনে টাকা খরচ করার কোনো যুক্তি নেই।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।