একো
০৮ ই জুন, ২০১১ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন বৃষ্টি দিতেছে। একোর কথা মনে পড়তেছে। ওর নাম ঠিক করছিলাম আমি। গ্রীক মিথোলজির নিম্ফ একো যে নারসিসাসের প্রেমে পড়ছিল। রাতে আমি জানালার পাশে ঘুমাইতাম যাতে বৃষ্টি দিলে আমার মুখে পড়ে আর ওকে বারান্দা থেকে ভিতরে নিয়ে আসতে পারি। একদিন ৩/৪ টার দিকে ১ঘন্টার মত ওকে কোলে নিয়ে ফ্লোরে বসে ছিলাম । মশা ভালই কামড়াইছে ঐদিন। ও আমার কোলে চুপচাপ শোয়ে ছিল।
সেই রাতে কেউই ওকে নেয়ার জন্য বা ও ভিজে যাবে নাকি সেটা দেখার জন্য চিন্তা করে নাই। আববু যখন ফযরের নামায পড়তেছেন তখন আমি ওকে কোলে নিয়ে ফ্লোরে বসে ছিলাম। আমার কাছে তখন একটা প্রশ্ন আসল যে কে আল্লাহর কাছে বেশি গ্রহনযোগ্য হবে ? যিনি জানেন যে ঠান্ডা লেগে কুকরটা মারা যেতে পারে তাও নামায পড়াটাকে জরুরি মনে করছেন নাকি একটা ছেলে যে খালি গায়ে মশার কামড় খেয়ে একটা অস্পৃশ্য প্রাণীকে ঠান্ডার হাত থেকে বাচানোর জন্য কোলে নিয়ে ফ্লোরে বসে ছিল !কার পাপ হবে আর কার পুণ্য হবে?
আমি প্রশ্ন না করে কোন কিছু বিশ্বাস করি না। তাই আমি এটা বুঝতে পারি না আল্লাহর সৃষ্টি একটা জীব কিভাবে অস্পৃশ্য হইতে পারে! তাই আমি এটা মানিও না। আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে চলি এবং চলব সব সময়।
ও বেশ বড় হয়ে গেছিল । ভারি হয়ে গেছিল। ও নাকি ২ দিন খালি ডাকাডাকি করছে ওকে যেই বাসায় নিয়ে গেছে সেখানে। আমি কুকুর পালবই আবার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন