আমাদের গ্রাম (টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাছ চারাণ) এ একটি পূরানো মসজিদ আছে। গ্রামের প্রবীণ মানুষদের মতে এটা আনুমানিক ৩৫০ বছরের পূরানো। অনেকে অবশ্য আরো বেশী বলেন। এটি রাজবাড়ী মসজিদ নামে পরিচিত। পাশেই ছিল রাজবাড়ী, যেটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। অবশ্য এটা কোন রাজার বাড়ী না আসলে। এখানে থাকতেন দেলদুয়ারের এক জমিদারের বোন। এই মহিলার অর্থানুকুল্যেই নাকি এই মসজিদ নির্মিত হয়েছিলো। নামটা সঠিকভাবে কেউ ই বলতে পারছেন না। কেউ বলছেন রাহাতুন্নেসা, কেউ আহাতুন্নেসা আবার কেউ বলছেন রাহারুন্নেসা। তার আরেক বোন নাকি থাকতেন দেলদুয়ারে তার নাম করিমুন্নেসা। ঘাপলাটা বেধেছে এখানেই। বাংলাপিডিয়ায় পেলাম করিমুন্নেসা নামে একজন জমিদার পত্নী ছিলেন দেলদুয়ারে যার নায়েব ছিলেন বিখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেন (বিষাদ সিন্ধু'র লেখক)। করিমুন্নেসার পূরো নাম করিমুন্নেসা খানম চৌধূরানী। তার মায়ের নাম রাহাতুন্নেসা সাবেরা চৌধূরাণী। করিমুন্নেসার বাবার বাড়ী রংপুরে আর তার ছোট বোন হলেন বাংলায় নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া। বাংলাপিডিয়া অনুযায়ী করিমুন্নেসার জীবন কাল ১৮৫৫ থেকে ১৯২৬ সাল। তার আমলে এটি নির্মিত হলে এই মসজিদের বয়স খূব বেশী হলে ১০০ বছর।
বাংলাপিডিয়ায় আরেক রহিমন্নেসার কথা আছে। চারান গ্রামের এক বিখ্যাত ব্যক্তি নওশের আলী খান ইউসুফজাই (ইউসুফজয়ী) ১৮৮৮ সালে পাকুল্লার জমিদারকন্যা রহিমন্নেসাকে বিয়ে করেন। তার সম্পর্কে আর কোন তথ্য নেই। এই মহিলা মসজিদের প্রতিষ্ঠাতা হলে মসজিদের বয়স ১০০ বছর আনুমানিক।
একজন গ্রামবাসী জানালেন এই মসজিদের প্রতিষ্ঠাতা আরো ৩টি মসজিদ নির্মান করেন, যার একটি পাকুল্লার মসজিদ। টাঙ্গাইল জেলা তথ্য বাতায়নে দেখলাম পাকুল্লার এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন মতিবিবি নামে এক মহিলা এবং তিনি আরো ৩টি মসজিদ নির্মান করেছেন। কিন্তু সেই ৩টি মসজিদ কোথায় সে সম্পর্কে কোন তথ্য নেই। পাকুল্লার এই মসজিদটি আনুমানিক নির্মান কাল ১৬শ খ্রীষ্টাব্দ। এটার সাথে একই সাথে রাজবাড়ী মসজিদ নির্মিত হয়ে থাকলে রাজবাড়ী মসজিদের আনুমানিক বয়ন ৩০০-৩৫০ বছর।
এই মতিবিবি সম্পর্কে আর কোন তথ্য নেই।
আমার যেসব তথ্য দরকার
১. দেলদুয়ার এবং পাকুল্লার জমিদারদের ইতিহাস
২. মতিবিবি সম্পর্কে কোন তথ্য
৩. আরো যে ৩টি মসজিদের কথা বলা হচ্ছে সেগুলোর তথ্য
৪. রাজবাড়ী মসজিদের ইতিহাস (যদি কারো জানা থাকে)
যে কোন ওয়েব লিঙ্ক বা বই এর রেফারেন্স দরকার, যেখান থেকে হয়তো ইতিহাসটা খূজে বের করা যাবে। আমাদের গ্রামের লোকজন মনে হয় একটার সাথে আরেকটা গুলিযে ফেলেছে।
আপনাদের সহযোগীতার জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
মসজিদের কিছু ছবি মসজিদের কিছু ছবি ঢ়ঢ়
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।