somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য পোস্ট : একটি ছারপোকার আত্মকাহিনী

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ছারপোকা কলোনির সবচেয়ে দুঃখী মেয়ে আমি। অথচ একসময় কি সুখময় ছিল আমার জীবন!ছোটবেলা থেকেই আমি একটু দস্যি টাইপের ছিলাম। দিনরাত সঙ্গী সাথিদের নিয়ে বাঁদরামি করে বেড়াতাম আমি। আমাদের কলোনির পাশে যে মনুষ্য দৈত্যের বাস সে ছিল নিতান্ত নিরীহ ও অলস প্রকৃতির। সে আমাদের তেমন একটা ঘাটাতো না। রাতের বেলায় দলবেঁধে রক্ত খেতে বেড়াতাম আমরা। কখনো পায়ের আঙ্গুল, কখনো পায়ের পাতা সব জায়গা চষে বেড়াতাম আমরা। একদিন হাতের পাতার উপর দিয়ে হাঁটছিলাম। হাতের রক্তগুলো খুব সুস্বাদু। হঠাৎ কোত্থেকে আরেকটা হাত আমার ওপরে পরলো। আমি সরার চেষ্টা করলাম। এরপর কি হয়েছিল মনে নেই, আমি জ্ঞান হারালাম।

“ এভাবে, কেউ রক্ত খেতে যায় বোকা মেয়ে?, তোমাকে ধরে মার দেয়া দরকার” ভরাট একটা কণ্ঠে আমি চোখ মেলে তাকালাম। এবং তাকে দেখলাম, আমার স্বপ্নপুরুষকে দেখলাম। সেই আমার জীবন বাঁচিয়েছিল।লাল চকচকে শরীর,বলিষ্ঠ কণ্ঠ, মর্মভেদী দৃষ্টি। যে দৃষ্টিতে আমি তার প্রেমে পড়ে গেলাম। আমি তার কথার কোন উত্তর দিতে পারলাম না। কেবল চোখ দিয়ে অবিরল ধারায় জল পরতে লাগল। সে এবার আমার কাঁধে হাত রেখে কিছুটা নরম গলায় বলল, “ থাক, আর এরকম ভুল করোনা, মনুষ্য দৈত্য কিন্তু অনেক বিপজ্জনক। ওদের মনে কোন দয়া মায়া নেই”।

এরপর শুরু হল আমার নতুন জীবন। ধীরে ধীরে আমি তার মাঝে হারিয়ে যেতে লাগলাম। আমার দিন শুরু হত তার কথা কল্পনা করে, তাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারতাম না, আর তার কাছে আমার ছিল যত অদ্ভুত সব আবদার। সেও আমার কোন চাওয়া অপূর্ণ রাখত না। কত রাত হাতে হাত ধরে ঘুরে বেড়িয়েছি আমরা। আহা! সেসব দিনগুলো এখনো চোখের সামনে জীবন্ত। সেদিন রাতেও ঘুরতে বেরিয়েছিলাম আমরা। মনুষ্য দৈত্যের বুকের উপর দিয়ে হাটছিলাম আমরা।চোখ পড়লো দৈত্যের ঠোঁটে। তখন আমি সেই সর্বনাশা আবদারটি করে বসলাম। “ জান, মনুষ্য দৈত্যের ঠোঁটের রক্ত মনে হয় অনেক মজার,তুমি খাওয়াবে আমায়?” সে এক মুহূর্ত চিন্তা করলো, তারপর বলল, “ তুমি দাড়াও,আমি দেখি” সে যখন ঠোঁটের কাছাকাছি, তখন দৈত্যটি নড়ে উঠল।আর আমার বুকটা কেমন ছ্যাত করে উঠল । মনে হল, এ আমি কি করলাম, আমার ভালবাসাকে মৃত্যুকূপে পাঠালাম! সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করলাম, “ হে সৃষ্টিকর্তা ,আমার জানকে সুস্থভাবে ফিরিয়ে এনে দাও,” পরক্ষনেই একটা বিকট শব্দ। দৈত্যটি উঠে বসলো। আর আমি নীচে পরে গেলাম,আর তার দেহটা আমার সামনেই পড়লো,

“ ঠোঁটের রক্ত চেয়েছিলে না?এনেছি আমি, কিন্তু আমার সময় বোধহয় আর নেই, তুমি পালাও এখনি,” আমি কিছু বলতে পারলাম না,অবিরল ধারায় শুধু জল পড়ছিল চোখ দিয়ে। তাকে শক্ত করে ধরে রেখেছিলাম শুধু, প্রচণ্ড ইচ্ছা করছিলো তার সাথে চলে যেতে, কিন্তু গর্ভের সন্তানের কথা ভেবে আর মরতে পারিনি।তাই কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে আসলাম।

এখন দিনগুলি আমার বড় একলা কাটে।এখন আমার সন্তানকে ঘিরেই আমার যত স্বপ্ন। মাঝে মাঝে চিন্তা করি, আমরা কি এমন ক্ষতি করি মানুষদের যে তারা আমাদের এমন নির্মমভাবে মেরে ফেলে? সামান্য একটু রক্তই তো নাকি? অথচ তারা যে আমাদের কত জীবন ধ্বংস করলো, তার বিচার কে করবে?? প্রার্থনা করি,মানুষের চেয়েও বড় এমন কোন দানব আসুক, যারা মানুষদেরও এমনভাবে পিষে মারবে, তখন তারা বুঝবে, জ্বালা কত।

( ঘুমাইয়া ছিলাম, মুখের উপর ছারপোকার কামড়ে ঘুম ভাইঙ্গা গেছে, দুইটা ছিল।একটারে মারছি, আরেকটারে মারবার পারি নাই) ( বন্ধুর লেখা পোস্ট করলাম )
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×