বিসাককে নিয়ে আমার পাঠানো লেখা প্রথম আলোতে ও কালের কন্ঠে
প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি - বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি)।
২০১৩ এর ইংরেজি নববর্ষের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতন জার্মানিতে উচ্চশিক্ষার উপর সেমিনারের আয়োজন করেছিল বিসাগ। সারাদিনব্যাপি এই অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুই হাজার ছাত্রছাত্রীকে নিজেদের বহুবছরের হেঁটে আসা চেনা-পথ থেকে জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের উপর নানান তথ্য তুলে ধরেন জার্মান প্রবাসী বিসাগের সদস্যরা।
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আবেদন করার ধাপসমূহ অথবা সফলভাবে জার্মানিতে পড়তে আসতে চাইলে যে ৭ টি কাজ অবশ্যই করতে হবে , কত টাকা খরচ হতে পারে, ঠিক কতটুকু জার্মান ভাষার পারদর্শিতা না থাকলেই নয় - এমন হাজারও প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:
ওয়েবসাইট: http://www.germanprobashe.com/
ফেইসবুক ফোরাম: http://www.facebook.com/groups/BSAAG/
জার্মান ভাষা বিষয়ক সাব-গ্রুপ:
/www.facebook.com/groups/BSA.learngerman/
#ওয়েব সাইট: www. GermanProbashe .com
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


