আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই। আমাকে কেউ সাহায্য করেন। গত এক সাপ্তাহ হলো আমি কর্মসূত্রে বিদেশে আসছি। নতুন একটা বাসাও পাইছি। বাসাটা খুব সুন্দর, ফার্নিচারওয়ালা। আগের যারা ছিল, তারা মনে হয় ভাড়া দিতে পারে নাই, তাই বাড়িওয়ালা আসবারপত্র সব রেখে দিসে। কিন্তু শালারা যাবার সময় সব রেখে গেলেও বাথরুম থেকে বদনাটা নিয়ে গেছে। বুঝলাম না, দামী দামী সব জিনিসপত্র সব ফেলে গেল, কিন্তু বদনাটা নিয়ে গেল
এখন বলেন তো কেমনে কি করি? আমি তো 'পানি খরচ' করার মত কিছু পাইতেছি না। প্রায় ৫ দিন ধরে আমি খুব কষ্টে আছি ভাই।
আমারে কেউ একটা পরামর্শ দেন। আমার খুব কষ্টে আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




