কোনদিকে ভাসাবো জীবন ভেলা? সাজেশন চাই !
০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিন্তায় আছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কিন্তু সাবজেক্ট হয়তো পাবো পরিসংখ্যান/গনিত। নেক্সট বার চেষ্টা করলে হয়তো ভালো সাবজেক্ট পাবো কিন্তু সে ইচ্ছা নাই। আবার অনেক ইচ্ছা এখানেই পডা। কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে কেন জানি ইচ্ছেটা ধুসর হয়ে আসছে। এখানে পডব নাকি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) নিয়ে পডবো। কনফিউশনে আছি। ঢাকার প্রাইভেটে পডা সম্ভব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন / কলার ঝুপডির আড্ডা এসবের লোভ সামলাতে পারছি না। আবার আবার ক্যারিয়ারের ভয় ইচ্ছেটাকে বারবার গলা টিপে ধরছে । আছে সেশনজটে পডার সম্ভাবনা। এছাডাও পরিসংখ্যান/গনিত থেকে পাশ করার পর চাকরির বাজারে কিছু জুটবে নাকি তাও জানিনা। আবার চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মোটামুটি পাবলিক ভার্সিটি গুলোর মতই। কিন্তু তারপরও সেখানে প্রান নেই। আর মজার ব্যাপার হল ভার্সিটি দূরে থাক ৪/৫ মাইলের মধ্যে কোন মেয়ে নাই, ভার্সিটি লাইফটাও যদি বিধবা হয়ে কাটাতে হয়
কোনটা বেস্ট হবে সাজেশনও দিতে পারছে না কেউ। তাই ব্লগারদের কাছে সাজেশন চাই। "তোমার মন যা চায় ওইদিকেই পডা উচিত" এটা না বলে কোনদিকে গেলে আমার ক্যারিয়ারের ভালো হবে সাজেশন দিলে খুশি হবো । এক কথায় আমার মন প্রান বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পডতে। চবিতে পরিসংখ্যান/গনিতে পডার ইচ্ছা কারন ভার্সিটি লাইফের মজাটা মিস করতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু ভার্সিটি লাইফের মজা মিস না করতে গিয়ে যদি বাকি জীবনের মজা মিস করতে হয় তাহলে পডব না। ক্যারিয়ারের দিকটাও ভাবতে হচ্ছে যেহেতু বাবা/মা'র বড সন্তান ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬

বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬
আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন
এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯

নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক...
...বাকিটুকু পড়ুন